Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাক ক্রিকেটাররা ‘দুমুখো’! বিশ্বকাপে প্যালেস্তাইনকে সমর্থন, নীরব পহেলগাম নিয়ে

রিজওয়ান এক্স-এ পোস্ট করে লিখেছিলেন, ‘এই জয় গাজার আমাদের ভাইবোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’

পাক ক্রিকেটাররা ‘দুমুখো’! বিশ্বকাপে প্যালেস্তাইনকে সমর্থন, নীরব পহেলগাম নিয়ে

বাবর আজম ও মহম্মদ রিজওয়ান

শেষ আপডেট: 25 April 2025 15:37

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে (Pahalgam) সন্ত্রাসী হামলার নিন্দা করা হচ্ছে সারা বিশ্বে। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত কর্মকাণ্ডে সবাই ক্ষোভ প্রকাশ করছেন। এই হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে দুজন বিদেশি নাগরিকও ছিলেন।

এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটাররাও (Indian Cricketers) ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। প্রতিবাদে মুখর হয়েছে ক্রীড়া বিশ্বও। কিন্তু দানিশ কানেরিয়া ও মহম্মদ হাফিজের মতো গুটিকয়েক পাক ক্রিকেটার (Pakistan Cricketers) ছাড়া আর কারও মুখ থেকেই এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য (No comments) শোনা যায়নি। যা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

নেটিজেনরা পাক ক্রিকেটারদের দ্বৈত চরিত্র (Dual Character) সম্পর্কে এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই প্রসঙ্গে তুলে ধরা হচ্ছে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের কথা। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) সময় প্যালেস্তিনীয়দের (Palestine) প্রতি সমর্থন (Support) জানিয়ে পাকিস্তানি ক্রিকেটাররা নানা পোস্ট করেছিল। কিন্তু ভারতে হওয়া সন্ত্রাসী হামলার নিন্দা তাঁরা করছেন না। এর ফলে পাকিস্তানি ক্রিকেটারদের দ্বৈত চরিত্র সামনে এসেছে। পহেলগামের সন্ত্রাসী হানায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পহেলগাম কাণ্ডের সঙ্গে জড়িতরা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল। এখানেই উঠেছে প্রশ্ন, সেই জন্যই কি পাকিস্তানি ক্রিকেটাররা পহেলগাম কাণ্ড নিয়ে নীরব।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল ওডিআই বিশ্বকাপ। বিশ্বকাপের মাঝামাঝি সময়ে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও পাকিস্তানি খেলোয়াড়রা প্যালেস্তিনীয়দের সমর্থনে পোস্ট করেছিলেন। শাদাব খান, হারিস রউফ, মহম্মদ নওয়াজ, সালমান আগা এবং ইফতিখার আহমেদের মতো তারকা পাকিস্তানি ক্রিকেটাররা তাঁদের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্যালেস্তিনীয়দের পতাকার ছবি শেয়ার করেছিলেন। শুধু তাই নয়, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ, অবসর নেওয়া আজহার আলি এবং ওসামা মীরও প্যালেস্তাইনের পতাকা শেয়ার করেছিলেন

ওই বিশ্বকাপে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার এবং ওয়ানডে অধিনায়ক মহম্মদ রিজওয়ান শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের জয় এবং তাঁর সেঞ্চুরি গাজার উদ্দেশে উৎসর্গ করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রিজওয়ান সেঞ্চুরি করেছিলেন। তিনি ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসের পর, রিজওয়ান এক্স-এ পোস্ট করে লিখেছিলেন, ‘এই জয় গাজার আমাদের ভাইবোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।


```