Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোহনবাগানের আইএসএল দলে ভিকুনার দলের শুধু সাহিল, অবাক প্রাক্তনরাও

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের আইএসএলের জন্য যে ২৭ জনের দল গড়া হয়েছে, সেই নিয়ে বিস্ময়প্রকাশ করেছেন ক্লাবেরই কিছু প্রাক্তন তারকা। যাঁরা মনে করছেন, গত মরসুমে আই লিগ জয়ী দলের সবাই অযোগ্য, এটা মানা যায় না। আবার এক পক্ষের দাবি, যেহেতু কিবু ভিকুনা

মোহনবাগানের আইএসএল দলে ভিকুনার দলের শুধু সাহিল, অবাক প্রাক্তনরাও

শেষ আপডেট: 3 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের আইএসএলের জন্য যে ২৭ জনের দল গড়া হয়েছে, সেই নিয়ে বিস্ময়প্রকাশ করেছেন ক্লাবেরই কিছু প্রাক্তন তারকা। যাঁরা মনে করছেন, গত মরসুমে আই লিগ জয়ী দলের সবাই অযোগ্য, এটা মানা যায় না। আবার এক পক্ষের দাবি, যেহেতু কিবু ভিকুনা একটা সেট দল তৈরি করেছিলেন, সেই দলের কাউকে রাখলে সেই ফুটবলার নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে পারত না, তাই হয়তো রাখা হয়নি। এই নিয়ে একটা আড়ালে আবডালে কথা উঠছে। এই নিয়ে মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত জানান, ‘‘আধুনিক ফুটবলে এটাই হয়। আমাদের আই লিগ জয়ী দলের ফুটবলাররা যদি আমাদের ছেড়ে অন্য দলে যোগ দিতে চাইত, আমরা কী তাকে আটকাতাম? তাই পেশাদার ফুটবলে সবটাই হয়, একটা দল যায়, আবার অন্য দল তৈরি হয়। আমাদের কোচ হাবাসের মতকে অগ্রাধিকার দিয়েই দল গড়া হয়েছে। মোহনবাগান একটা প্রতিষ্ঠান, এই দলে খেলেই সবাই তারকা হয়েছে, আগামী দিনেও হবে।’’ আইএসএলে বহু দলই সাত বিদেশী নির্বাচন করতে পারেননি। এমনকি ইস্টবেঙ্গলও সাত বিদেশী বাছাই নিয়ে সঙ্কটে রয়েছে। তার মধ্যে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস দলের মোট সাত বিদেশীকে রেখে দল গড়েছেন। ওই সাত বিদেশী তারকারা হলেন, রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়া, তিরি, জেভিয়ার হার্নান্ডেজ, কার্ল ম্যাকহিউজ এবং ব্র্যাড ইনম্যান। হাবাস দলে রেখেছেন সাত স্থানীয় ফুটবলারকেও, সেই দলে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশিস বসু, অভিলাস পাল, প্রণয় হালদার ও শেখ সাহিল। গত মরসুমে কিবু ভিকুনার যে দলটি আই লিগ খেতাব পেয়েছিল, সেই দলের একমাত্র সাহিল এই দলে রয়েছেন, বাকিরা সবাই ছাঁটাই। এমনকি শুভ ঘোষকেও বাদ রাখা হয়েছে। এই নিয়ে মোহনবাগানের প্রাক্তন নামী স্ট্রাইকার মানস ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘আমার মনে হয় এটি সিদ্ধান্তগতভাবে ভুল হয়েছে। কারণ যে দলের তারকা চ্যাম্পিয়ন দলের, তাদের রাখলে দলের মধ্যে একটা সুন্দর বাতাবরণ থাকে, আত্মবিশ্বাস সংক্রামিত হয়, তাই আরও কয়েকজনকে রাখলে ভাল হতো।’’ একই মতো আরও এক নামী প্রাক্তন ডিফেন্ডার অলোক মুখার্জিরও। তিনি বলেছেন, ‘‘পেশাদার, কর্পোরেট জগতের লোকেরা এমনই হয়, তারা আগের কিছু মনে রাখে না। কিন্তু ভিকুনার দলের বিদেশীদের মধ্যে বেইতিয়া, ফ্রানদের ধরে রাখা গেলে লাভ ছাড়া ক্ষতি কিছু হতো না। তবে ভাল লাগছে সাহিলকে রেখে দিয়েছেন কোচ।’’ অন্যমত যদিও প্রাক্তন এশিয়ান অলস্টার গোলরক্ষক অতনু ভট্টচার্যের। তিনি জানিয়েছেন, ‘‘ভিকুনার দলের সেটিং একরকম ছিল, সেখানে স্প্যানিশ তারকাদের আধিক্য ছিল, এখানেও হাবাসই পছন্দ করেছেন ফুটবলারদের। তাঁর নির্দেশে দল সাজানো হয়েছে, এতে ভালই হবে।’’ একই ব্যাখ্যা করেছেন সত্যজিৎ চ্যাটার্জিও। তিনি মোহনবাগানের এক নামী কর্তাও বটে। তিনি বলে রেখেছেন, ‘‘আমরা কোচের মতকে প্রাধান্য দিয়েছি, এটাই আমরা দিয়ে থাকি। গতবারও ভিকুনাই আমাদের দল সাজিয়েছিল, এবারও হাবাস সেই কাজটাই করেছেন। তাই তাঁর পছন্দ মতো দল গঠন হয়েছে।’’ মোহনবাগানের ২৭ জনের আইএসএল দল গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য, ধীরাজ সিং, অভিলাস পাল, আনোয়ার শেখ, আরিয়ান লাম্বা। রক্ষণভাগ : লুইস এসপিনোসা (তিরি), প্রীতম কোটাল, প্রবীর দাস, সন্দেশ জিঙ্ঘান, শুভাশিস বসু, সুমিত রাঠি। মাঝমাঠ : জেভিয়ার হার্নান্ডেজ, এডু গার্সিয়া, কার্ল ম্যাকহিউজ, ব্র্যাড ইনম্যান, গ্রেন মার্টিন্স, প্রণয় হালদার, রেজিন মাইকেল, নিনগোমবাম সিং, বরিস সিং, জয়েশ রানে, সোসাই রাজ, শেখ সাহিল। আক্রমণভাগ : রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং, ফরদিন আলি মোল্লা।

```