Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নিভেছে আলো, লজ্জায় ডুবেছে মুখ! শো-কজ নোটিশ পাঠাল ওড়িশা সরকার

মাঠেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল।

নিভেছে আলো, লজ্জায় ডুবেছে মুখ! শো-কজ নোটিশ পাঠাল ওড়িশা সরকার

আলো বন্ধ হয়ে যাওয়ার কারণে হতাশ রোহিত শর্মা

শেষ আপডেট: 10 February 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ চলাকালীন কেন নিভল আলো? এই ব্যাপারে বরাবাটি স্টেডিয়াম আধিকারিকদের কাছে জবাব চাইল ওড়িশা সরকার। এই ঘটনায় বেশ খানিকক্ষণ ম্যাচ বন্ধ রাখতে হয়। সূত্রের খবর, স্টেডিয়াম আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যে শো-কজ নোটিশ জারি করা হয়েছে। আধঘণ্টা কেন ম্য়াচ বন্ধ রাখা হল, সেই ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।

জয়ের জন্য ৩০৫ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিলেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। সপ্তম ওভারের প্রথম বলটা হতে না হতেই আচমকা মাঠের একটি ফ্লাডলাইট দপদপ করতে শুরু করে। কিছুক্ষণ পর ওই স্ট্যান্ডের পঞ্চত্বপ্রাপ্তি ঘটে। বিষয়টা টেকনিক্যাল ত্রুটি হলেও, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মুখ যে এই ঘটনায় কালিমালিপ্ত হয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

 মাঠেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। কিন্তু, আলো না ফেরার কারণে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। আম্পায়ারের সঙ্গে আলোচনা করার পর শুভমানকে নিয়ে মাঠ ছাড়েন তিনি। ততক্ষণে বিসিসিআই আধিকারিকরা বেশ নড়েচড়ে বসেন। কেন খেলা চলাকালীন আলো নিভে গেল, তা নিয়ে শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের রিপোর্টেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ফ্লাডলাইটগুলো জেনারেটরের সাহায্যে জ্বালানো হয়েছিল। কিন্তু, আচমকা সেই জেনারেটর বিগড়ে যায়। আর সেকারণেই আলো নিভে গিয়েছিল।

এই ঘটনায় মাঠের একটা অংশ অন্ধকারে ডুবে যায়। সরকারের থেকে পাঠানো নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (OCA) আগামী ১০ দিনের মধ্যে জবাবদিহি করতে হবে। ওড়িশা সরকারের ওই শো-কজ নোটিশে লেখা রয়েছে, 'গত রবিবার (৯ ফেব্রুয়ারি) কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয়েছিল। কিন্তু, এই ম্যাচ চলাকালীন আচমকা মাঠের একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। এই ঘটনায় প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল। সেকারণে ক্রিকেটার এবং দর্শকদের অনেকটা সমস্যার মুখে পড়তে হয়।'

সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'এই মর্মে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, তারা যেন এই ব্যাপারে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করে। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত রয়েছে, তাদের নামও সামনে আনতে হবে। পাশাপাশি আগামীদিনে কীভাবে এমন সমস্যা মোকাবিলা করা যায়, সেই ব্যাপারেও একটা নীল-নকশা দিতে হবে। এই চিঠি হাতে পাওয়ার ১০ দিনের মধ্যে যাবতীয় জবাব দিতে হবে।'


```