Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সমস্যা জর্জরিত মহামেডানের সামনে আজ নর্থ ইস্ট

অ্যালেক্সিস গোমেজ, মিরজালল কাশিমভ, কার্লোস ফ্রাঙ্কারাও দেশে ফিরে গিয়েছেন। সুপার কাপে মহামেডানে বিদেশি বলতে একমাত্র মার্ক আন্দ্রে। আর এই অবস্থায় দলটির ভরসা রবি হাঁসদা ও অধিনায়ক সামাদ আলি মল্লিক।

সমস্যা জর্জরিত মহামেডানের সামনে আজ নর্থ ইস্ট

মহামেডান কোচ মেহেরাজউদ্দিন

শেষ আপডেট: 24 April 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: একরাশ সমস্যা নিয়েই আজ সুপার কাপ (Super Cup) অভিযান শুরু করছে ময়দানের তৃতীয় প্রধান। ইস্টবেঙ্গল  ইতিমধ্যেই বিদায় নিয়েছে সুপার কাপ ২০২৫ থেকে। চার্চিল ব্রাদার্স প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের কাছে ইস্টবেঙ্গল হেরে যাওয়ায় বাংলার ফুটবলপ্রেমীরা তাকিয়ে রয়েছে মহামেডানের দিকেই। মহামেডান (Mohamedan Sporting) এদিন জিতলে চলে যাবে শেষ আটে।

মহামেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ কিন্তু আইএসএলে প্রথম চারে শেষ করা নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United) মতো গোছানো এবং শক্তিশালী দল। উত্তর-পূর্ব ভারতের এই দলটির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলে অভিষেক হয়েছিল মহামেডানের। সেই ম্যাচে দুরন্ত খেলেও ০-১ গোলে হারতে হয়েছিল কলকাতার তৃতীয় প্রধানকে। দ্বিতীয় সাক্ষাতে অবশ্য নর্থ ইস্টকে রুখে দিয়েছিল সাদা-কালো ব্রিগেড।

অবশ্য সে সব দিন এখন অতীত। লাস্ট বয় হিসাবে আইএসএল শেষ করেছে মহামেডান। ইনভেস্টর আর ক্লাব কর্তাদের বিরোধ কিছুতেই মিটছে না। বেতন না পেয়ে রাশিয়া ফিরে গিয়েছেন প্রধান কোচ আন্দ্রে চেরনিশভ। কোচের দায়িত্বে এখন মেহরাজুদ্দিন ওয়াডু।

এদিকে বেতন না মেলায় ক্ষোভ রয়েছে মহামেডান ফুটবলারদেরও।  অ্যালেক্সিস গোমেজ, মিরজালল কাশিমভ, কার্লোস ফ্রাঙ্কারাও দেশে ফিরে গিয়েছেন। সুপার কাপে মহামেডানে বিদেশি বলতে একমাত্র মার্ক আন্দ্রে। আর এই অবস্থায় দলটির ভরসা রবি হাঁসদা ও অধিনায়ক সামাদ আলি মল্লিক।

এদিকে বিপক্ষ নর্থ ইস্টে রয়েছেন আলাদিন আজরাই। এই গোলমেশিন এবারের আইএসএলে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।


```