Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

IPL 2025: বৈভবের পাশে দাঁড়ালেন নীতীশ, ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল বিহার সরকার

শন পোলক (Shaun Pollock) থেকে শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)—প্রাক্তন, বর্তমান মিলিয়ে অনেক ক্রিকেটার আইপিএলের (IPL) মঞ্চে আবির্ভূত নতুন তারকাকে সমাদর জানিয়েছেন।

IPL 2025: বৈভবের পাশে দাঁড়ালেন নীতীশ, ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করল বিহার সরকার

বৈভব সূর্যবংশী ও নীতীশ কুমার

শেষ আপডেট: 29 April 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বক্রিকেটের দিগ্বিদিক জুড়ে আজ শুধুই বৈভব সূর্যবংশী (Vaivabh Suryavanshi)। সৌজন্যে আইপিএলের (IPL 2025) বিধ্বংসী শতরান, ভয়ডরহীন পারফরম্যান্স, আন্তর্জাতিক বোলারদের নিয়ে ছেলেখেলা। ৩৫ বলে শতরান করে একাধিক নজির গড়েছেন, ভেঙেছেন রেকর্ডের পর রেকর্ড।

শন পোলক (Shaun Pollock) থেকে শচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)—প্রাক্তন, বর্তমান মিলিয়ে অনেক ক্রিকেটার আইপিএলের (IPL) মঞ্চে আবির্ভূত নতুন তারকাকে সমাদর জানিয়েছেন। এই আবহে সমস্তিপুরের (Samastipur) নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা কিশোরের পাশে দাঁড়িয়েছেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar)। জানিয়েছেন আর্থিক সাহায্যের কথা। বৈভবকে দুর্দান্ত সেঞ্চুরির জন্য অভিবাদন জানিয়ে ১০ লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন নীতীশ।

সরকারের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে মুখ্যমন্ত্রীর জবানিতে বলা হয়, ‘বিহারের বৈভব সূর্যবংশীকে শুভেচ্ছা ও শুভ কামনা। গতকাল শতরানের সুবাদে বৈভব আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নজির গড়েছেন। প্রতিভা ও নিরলস পরিশ্রমের সুবাদে তিনি ভারতীয় ক্রিকেটের নতুন আশা হয়ে উঠেছেন। সবাই তাঁর জন্য গর্বিত। আমি বৈভব ও তাঁর বাবার সঙ্গে ২০২৪ সালে দেখা করি। সেই সময়ই ওঁকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছিলাম। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর আমি ফোনে শুভেচ্ছা জানিয়েছি। বিহারের এই তরুণ ক্রিকেটারকে বিহার সরকারের তরফে ১০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। আমি চাই, বৈভব যেন আগামী দিনে ভারতীয় দলের হয়ে নয়া রেকর্ড গড়ে এবং দেশকে নতুন খ্যাতি ও সাফল্য এনে দেয়।‘

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও (Chirag Paswan) বৈভবকে সাধুবাদ জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের তরফ থেকে আমি তাঁকে শুভেচ্ছা জানাতে চাই। বৈভব তরুণ প্রতিভা। অল্প বয়সেই দুর্দান্ত শুরু করেছে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।‘


```