Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কাতার বিশ্বকাপের পরেই অবসর, নেমারের ঘোষণায় আকুল ফুটবল বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: মেসি-নেমার-রোনাল্ডো, বিশ্ব ফুটবলের এই ব্রক্ষ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে যদি বিষ্ণু অবসর নিয়ে নেন, কেমন হয়? কতটা অসহায় হয়ে পড়বেন বাকি দুই দেবতা? ঠিক তেমনই হচ্ছে বিশ্ব ফুটবলে। নেমার জুনিয়র (Neymar) বলে দিয়েছেন, তিনি কাতার

কাতার বিশ্বকাপের পরেই অবসর, নেমারের ঘোষণায় আকুল ফুটবল বিশ্ব

শেষ আপডেট: 11 October 2021 13:04

দ্য ওয়াল ব্যুরো: মেসি-নেমার-রোনাল্ডো, বিশ্ব ফুটবলের এই ব্রক্ষ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে যদি বিষ্ণু অবসর নিয়ে নেন, কেমন হয়? কতটা অসহায় হয়ে পড়বেন বাকি দুই দেবতা? ঠিক তেমনই হচ্ছে বিশ্ব ফুটবলে। নেমার জুনিয়র (Neymar) বলে দিয়েছেন, তিনি কাতার বিশ্বকাপের পরে অবসর ঘোষণা করবেন। কারণ যে মানসিক দৃঢ়তা প্রয়োজন, সেটির নাকি অভাব ঘটছে। বয়স মাত্র ২৯, সারা আকাশ তাঁর জন্য পড়ে রয়েছে, তারপরেও কেন তিনি অবসন্ন? ব্রাজিলীয় কিংবদন্তি মনে করছেন, ফুটবল চালিয়ে যাওয়ার জন্য দরকার মানসিক শক্তি, সেটি তাঁর মধ্যে কম হচ্ছে। দেশের হয়ে কাতার বিশ্বকাপ জেতার জন্য নিজেকে উজাড় করে দেবেন নেমার। তাঁর কথা, ‘‘ভাল কিছু পেতে আমি সবটুকু ঢেলে দেবো। আমি দেশের হয়ে জিততে চাই। ছেলেবেলা থেকে যে স্বপ্ন লালন করেছি, সেটি পূরণ করতে চাই। আশা করি আমি সেটা পারব।’’ আরও পড়ুন: মহাষষ্ঠীর দিন ইস্টবেঙ্গল শিবির আলো করে এলেন চিমা ‘নেমার জুনিয়র দিনাস্তিয়া দে রেয়েস’ ডকুমেন্টারিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার স্মৃতিও। ২০১৪ বিশ্বকাপে প্রতিপক্ষের অযাচিত আঘাতে মেরুদণ্ডে যে চোট পেয়েছিলেন, কান্না ছাড়া আর কিছুই করার ছিল না তাঁর। জুনিগার ট্যাকলে তাঁর জীবন শেষও হয়ে যেতে পারত। নেমার বলেন, ‘‘আমার ক্যারিয়ারে অন্যতম বাজে মুহূর্ত সেটা। বিশ্বকাপে খেলার স্বপ্নটাই ভেঙে দিয়েছিল সেই চোট। সেমিফাইনাল, ফাইনাল...আমি পা নড়াতে পারছিলাম। কান্না ধরে রাখতে পারছিলাম না কিছুতেই।’’ ব্রাজিলিয়ান সুপারস্টার যোগ করেন, ‘‘তারা আমাকে হাসপাতালে নিয়ে যায়, পরীক্ষা করা হয়। ডাক্তার আমাকে বলেছিলেন, তোমার জন্য দুটি খবর আছে, একটি ভাল, আরেকটি খারাপ। তুমি কোনটি শুনতে চাও? আমি বলেছিলাম, খারাপটাই বলুন।’’ ‘‘চিকিৎসক বলেছিলেন, তুমি ব্রাজিল বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছো। আর ভাল খবরটি হল, আর কয়েক সেন্টিমিটার ভেতরে চোটটা পৌঁছলে তুমি সারাজীবন ক্রাচ ভর করে হাঁটতে। আমি চোখের জল ধরে রাখতে পারিনি সেদিন।’’ পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ    

```