
শেষ আপডেট: 2 October 2023 18:17
দ্য ওয়াল ব্যুরো: ব্রাজিলের নেমার ফের বিতর্কে। তিনি ফুটবল জীবনে বারবার বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি ফুটবলের ব্যাডবয় নামে পরিচিত। এহেন তারকা সৌদির ক্লাব আল হিলালে যোগ দিয়ে বিতর্ক সৃষ্টি করলেন।
এএফসি কাপের ম্যাচ খেলতে নেমারের আল হিলাল যাবে ইরানে। সেই দেশে খেলতে যাওয়ার আগে ইরানের মাঠের ভিডিও দেখে আঁতকে উঠেছেন। তিনি ভিডিও দেখে বলেছেন, আরে এটাও কি সম্ভব?
ইরানের নাসাজি মান্দারান ক্লাবের বিরুদ্ধে খেলবে নেমারের ক্লাব। আজ আজাদি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে কৃত্রিম ঘাস দিয়ে। সারা মাঠটা পাথরের তৈরি। তার মধ্যে খোপ খোপ করে ঘাসের আস্তরণ কেটে মাঠ তৈরি করা হচ্ছে।
এরকম দেখে নেমার মন্তব্য করেছেন, এমনটা তো সম্ভব নয়। এই মাঠে কী করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলা হবে। নেমারের মন্তব্যে আবার প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, ঘরের মাঠে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ১-৭ গোলে হারের পরে কোনওটাই আর অসম্ভব নয়। আপনি যে সেই দলেও ছিলেন, ভুলে গেলেন?
????????????
— SPL ???????? (@ActuSPL) October 1, 2023
Le stade Azadi qui va accueillir la rencontre entre Nassaji et Al Hilal mardi prochain !!!!
CATASTROPHIQUE ????
pic.twitter.com/i2nJYWgRwD
আবার কারও মতে, নেমার আপনি এখনও কিছুই দেখেননি। এখনও অনেক কিছুই বাকি দেখার।
গত ম্যাচে নেমারের আল হিলাল ক্লাব উজবেকিস্তানের ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল। ওই ম্যাচে নেমার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। এমনকী হলুদ কার্ডও দেখেন ওই ম্যাচে।