Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বাইশ গজে আর নয় গেইল-ঝড়, হাসিমুখে শেষবার মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান তারকা

দ্য ওয়াল ব্যুরোঃ ব্যাট হাতে মাঠে নামার সময়ে তাঁর মুখে হাসি অনিবার্য। বোলারের দাপুটে মেজাজের সামনে দাঁড়িয়েও দাঁত বের করে হাসেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়েও তাঁর মুখে লেগে রইল সেই চেনা হাসি। হাসতে হাসতেই শেষবারে

বাইশ গজে আর নয় গেইল-ঝড়, হাসিমুখে শেষবার মাঠ ছাড়লেন ক্যারিবিয়ান তারকা

শেষ আপডেট: 6 November 2021 14:29

দ্য ওয়াল ব্যুরোঃ ব্যাট হাতে মাঠে নামার সময়ে তাঁর মুখে হাসি অনিবার্য। বোলারের দাপুটে মেজাজের সামনে দাঁড়িয়েও দাঁত বের করে হাসেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে শেষবারের মতো বিদায় জানাতে গিয়েও তাঁর মুখে লেগে রইল সেই চেনা হাসি। হাসতে হাসতেই শেষবারের মতো ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাঠ ছাড়লেন ক্রিস গেইল (Chris Gayle)। চলতি টি২০ বিশ্বকাপই যে গেইলের আন্তর্জাতিক কেরিয়ারে শেষ খেলা টুর্নামেন্ট, তা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি।শনিবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর সেখানে আউট হওয়ার পর একমুখ হাসি নিয়ে মাঠ ছেড়ে বেরোলেন তিনি। সতীর্থদের দিকে ব্যাট উঁচিয়ে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি আরও খানিক স্মরণীয় করে রাখতে চাইলেন যেন। দেশের জার্সি গায়ে ওই বাইশ গজের দিকে আর যে কখনও হেঁটেই যাবেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের শেষ চারে জায়গা পাবে না। তাই গ্রুপ লিগের এটিই ছিল তাদের শেষ খেলা। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা ফর্মে নেই ক্রিস গেইল। এদিন তাঁর ব্যাটের ডগা থেকে বেরিয়েছে দুটি বিশাল ছক্কা। কিন্তু বেশি রান করতে পারেননি। ৯ বলে ১৫ রান করার পরেই অজি তারকা প্যাট কামিন্স প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন তাঁকে। ক্রিস গেইল অবশ্য আইপিএল বা অন্যান্য ক্রিকেট লিগে খেলা চালিয়ে যাবেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর সেই চেনা গেইল-ঝড় দেখা যাবে না। দেশের ক্রীড়াপ্রেমীরাও তা ভেবে আবেগঘন হয়ে পড়েছেন। মন খারাপ বিশ্বের আপামর ক্রিকেট-প্রেমীর। https://twitter.com/_NyrraZo/status/1456933130871345158?s=20 বাইশ-গজে ব্যাট হাতে বরাবর তাণ্ডব করতে দেখা গেছে গেইলকে। ফর্মে থাকলে তাঁর সামনে বিশ্বের বাঘা বাঘা বোলারেরও হাঁটু কাঁপতে বাধ্য। আইপিএল হোক বা আইসিসি-র টুর্নামেন্ট গেইল বরাবরই ক্রিকেটীয় অতিমানব। শুধুমাত্র তাঁর তাণ্ডব দেখতেই কতবার মাঠ ভরিয়েছেন দর্শকেরা। এদিন শেষবারের মতো মাঠ ছাড়ার আগে ব্যাট উঁচিয়ে সতীর্থদের সঙ্গে খানিক খুনসুঁটি করতে দেখা যায় গেইলকে। ওয়েস্ট ইন্ডিজ দলের বাকিরাও এই তারকা খেলোয়াড়ের বিদায়বেলায় উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যাওয়ার আগে দর্শকদের উদ্দেশে নিজের হাতের গ্লাভস ছুড়ে দেন গেইল।

```