জন্মদিনের শুভেচ্ছায় হার্দিকের কটাক্ষের জবাব দিলেন জাহির
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন পেস বোলার জাহির খানের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছিলেন বর্তমান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সমালোচনা শুরু করেছিলেন অনুরাগীরা। কিন্তু ঠান্ডা মাথায় সেই টুইটের জবাব দিলেন জাহির খান।
হা
শেষ আপডেট: 9 October 2019 13:13
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন পেস বোলার জাহির খানের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভিডিও পোস্ট করে কটাক্ষ করেছিলেন বর্তমান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সমালোচনা শুরু করেছিলেন অনুরাগীরা। কিন্তু ঠান্ডা মাথায় সেই টুইটের জবাব দিলেন জাহির খান।
হার্দিকের টুইটের জবাবে জাহির টুইট করে লেখেন, "শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ব্যাটিং স্কিল কোনও দিনই তোমার মতো ছিল না। কিন্তু আমার জন্মদিন ততটাই ভালো কেটেছে যতটা আমার পরের বলটাই তোমার কেটেছে।"
https://twitter.com/ImZaheer/status/1181564971173306369?s=19
সোমবার জন্মদিন ছিল জাহিরের। নিজের শুভেচ্ছাবার্তায় একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও একটি ঘরোয়া খেলায় জাহির খানের বলে ছক্কা হাঁকাচ্ছেন হার্দিক। এই ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, “শুভ জন্মদিন জ্যাক। আশা করছি এ বার তুমিও আমার মতো মাঠের বাইরে ছক্কা হাঁকাবে।
আবার কেউ বলেছেন, এখনও মনে হচ্ছে কফি উইথ করণের হ্যাং ওভার কাটেনি হার্দিকের। ওর বুদ্ধিটা মাটিতে খুলে গিয়েছে। যে লোকটা ২০০৩, ২০০৭, ২০১১ পরপর তিনটে বিশ্বকাপে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছে, তার সম্পর্কে এরকম কথা বলার আগে একটু ভাবে উচিত ছিল ওর। গেম স্মিথের মতো বিখ্যাত ক্রিকেটার জাহিরকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছেন সেটা দেখে হার্দিকের শেখা উচিত ছিল। বেশিরভাগ লোকই হার্দিককে সাধারণ ক্রিকেটারের সঙ্গে তুলনা করেছেন। তাঁদের বক্তব্য খবরে থাকার জন্য এসব করতে হচ্ছে হার্দিককে।