ঋদ্ধিমান যেন 'সুপারম্যান', বাজপাখির মতো ছোঁ মেরে ধরলেন ক্যাচ, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: ভারত অধিনায়ক বিরাট কোহলি বারবার বলে থাকেন ঋদ্ধিমান সাহা দেশের এক নম্বর উইকেট কিপার। আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ পন্থের জায়গায় তাঁকে দলে জায়গা দিয়েছে ম্যানেজমেন্ট। আর তাঁর সংযুক্তি যে কতটা যুক্তিযুক্ত তা আরও এ
শেষ আপডেট: 12 October 2019 10:21
দ্য ওয়াল ব্যুরো: ভারত অধিনায়ক বিরাট কোহলি বারবার বলে থাকেন ঋদ্ধিমান সাহা দেশের এক নম্বর উইকেট কিপার। আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঋষভ পন্থের জায়গায় তাঁকে দলে জায়গা দিয়েছে ম্যানেজমেন্ট। আর তাঁর সংযুক্তি যে কতটা যুক্তিযুক্ত তা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার এই উইকেট কিপার। বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরলেন ঋদ্ধি।
পুনেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন সকালে প্রথমে শামির বলে তৃতীয় স্লিপে দাঁড়িয়ে ডানদিকে ঝাঁপিয়ে ভালো ক্যাচ ধরে নাইট ওয়াচম্যান নর্তজেকে আউট করেন বিরাট। তারপরেই দেখা গেল ঋদ্ধির এই অসাধারণ ক্যাচ।
তখন ৩০ রানে ব্যাট করছিলেন ডি ব্রুইন। উমেশ যাদবের বলে খোঁচা লাগে তাঁর ব্যাটের। বল যাচ্ছিল প্রথম স্লিপে থাকা পূজারার দিকে। কিন্তু পূজারার কাছে যাওয়ার আগেই মাটিতে পড়ে যেতে পারত বল। ঠিক তখনই দেখা যায় ডানদিকে ঝাঁপ মেরেছেন ঋদ্ধি। পূজারার ঠিক সামনে থেকে দুহাতে লুফে নিলেন সেই বল। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ডি ব্রুইন।
ওই ক্যাচ ধরার পরেই দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মাকে দেখা যায় ঋদ্ধিকে জড়িয়ে ধরেছেন। পূজারাকেও দেখা যায় অনেকটা স্বস্তি পেয়েছেন। পুরো দল দৌড়ে এসে ঋদ্ধিকে জড়িয়ে ধরেন। এতেই বোঝা যায় কী অসাধারণ ক্যাচ ধরেছেন তিনি।
তারপরে ঋদ্ধি ও কোহলির ক্যাচের ভিডিও প্রকাশও করা হয়। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। সবাই ঋদ্ধির ক্যাচের প্রশংসা শুরু করেছেন। টুইটারে হ্যাশট্যাগ সুপারম্যান ঋদ্ধি নাম ট্রেন্ডিং হয়ে যায়। সবাই বলছেন সত্যিই উইকেট কিপিংয়ের দিক থেকে ঋদ্ধির ধারেকাছে নেই কোনও কিপার।
দেখুন সেই ভিডিও
https://twitter.com/keralacricinfo/status/1182887233872728064?s=19
পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/