Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অস্ট্রেলিয়ায় কি জোড়া দিন-রাতের টেস্ট খেলবেন বিরাটরা! চর্চা ক্রিকেটমহলে

দ্য ওয়াল ব্যুরো: গত অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটাও দিন-রাতের টেস্ট খেলেননি বিরাট কোহলিরা। সামনের সফরে কি জোড়া দিন-রাতের টেস্ট খেলবেন তাঁরা। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কথায় তেমনটাই ইঙ্গিত ক্রিকেটমহলে। সূত্রের খবর, ২০২১ সালের অস্ট্রেলিয়া সফর

অস্ট্রেলিয়ায় কি জোড়া দিন-রাতের টেস্ট খেলবেন বিরাটরা! চর্চা ক্রিকেটমহলে

শেষ আপডেট: 7 December 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: গত অস্ট্রেলিয়া সফরে গিয়ে একটাও দিন-রাতের টেস্ট খেলেননি বিরাট কোহলিরা। সামনের সফরে কি জোড়া দিন-রাতের টেস্ট খেলবেন তাঁরা। সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার কথায় তেমনটাই ইঙ্গিত ক্রিকেটমহলে। সূত্রের খবর, ২০২১ সালের অস্ট্রেলিয়া সফরে দুটো গোলাপি বলের টেস্ট খেলতে চাইছেন টিম পেনরা। এর আগে এখনও পর্যন্ত কোনও সিরিজে একটার বেশি দিন-রাতের টেস্ট ম্যাচ হয়নি। তাই এটা সত্যি হলে প্রথমবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা ঘটতে চলেছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ২০২০ সালে ভারতে একদিনের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল হেডিংসও আসতে পারেন তখন। তিনি এসে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে পারেন। সেখানেই হয়তো এই জোড়া গোলাপি বলের টেস্ট নিয়ে আলোচনা হতে পারে দুই ক্রিকেট বোর্ডের মধ্যে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ অবশ্য এক সিরিজে জোড়া দিন-রাতের টেস্ট খেলতে রাজি নন। শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, "ভারত-অস্ট্রেলিয়া সফরে দুটি দিন-রাতের টেস্ট হবে কিনা তা এখনও ঠিক হয়নি। তবে চার টেস্টের সিরিজে দুটি দিন-রাতের টেস্ট হলে তা বেশি হয়ে যাবে। আমাদের ক্রিকেটারদের ব্যাপারটাও দেখতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কিছু বলেনি। বললে তখন ভেবে দেখা যাবে।" সব সিরিজে গোলাপি বলের টেস্ট খেলতে রাজি নন বিরাটও। তাঁর বক্তব্য, "দিন-রাতের টেস্ট খেলতে হলে তার আলাদা প্রস্তুতি লাগে। বিশেষ করে বিদেশে এই প্রস্তুতির দরকার আরও বেশি। কারণ আমরা সবসময় জিততে চাই। তাই বললেই সবসময় খেলা যায় না।" ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট কোহলিরা আড়াই দিনে জিতে নেওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন বলেছিলেন, আশা করছি এবার আস্ট্রেলিয়ায় এসে তিন-রাতের টেস্ট খেলতে রাজি হবে ভারত। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্ট খেলতেও আশা করি রাজি হবেন কোহলিরা। গাব্বায় দিন-রাতের টেস্ট খেলতে দারুণ লাগবে।

```