Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

সিরিজ হারলেও জোড়া রেকর্ডের হাতছানি কোহলির সামনে

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজ আগেই হেরে গিয়েছে ভারত। সম্মান রক্ষার লড়াইয়ে শুক্রবার ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ফের নতুন রেকর্ডের সামনে বিরাট। একদিকে ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডসের রেকর্ড ছোঁয়া, অন্যদিকে ভ

সিরিজ হারলেও জোড়া রেকর্ডের হাতছানি কোহলির সামনে

শেষ আপডেট: 7 September 2018 11:54

দ্য ওয়াল ব্যুরো: টেস্ট সিরিজ আগেই হেরে গিয়েছে ভারত। সম্মান রক্ষার লড়াইয়ে শুক্রবার ওভালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে ফের নতুন রেকর্ডের সামনে বিরাট। একদিকে ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডসের রেকর্ড ছোঁয়া, অন্যদিকে ভারতের 'ওয়াল' রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙা। ইংল্যান্ডের মাটিতে ভারত টেস্ট সিরিজ হারলেও ব্যক্তিগত রেকর্ডে অনেককেই পিছনে ফেলেছেন বিরাট কোহলি৷ গড়েছেন নতুন রেকর্ড৷ সিরিজের শেষ টেস্টে ভিভ রিচার্ডসকে ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে ভারত অধিনায়কের৷ ইংল্যান্ড সফরের প্রথম চারটি টেস্টে দু’টি সেঞ্চুরি এসেছে বিরাটের ব্যাট থেকে৷ কেনিংটন ওভালে সেঞ্চুরি করলে ‘কিং অফ ক্রিকেট’ রিচার্ডসের ২৪টি টেস্ট শতরান ছুঁয়ে ফেলবেন বিরাট৷ যদি তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি না ফসকাতেন তাহলে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির সঙ্গেই এই রেকর্ড ছুঁয়ে ফেলতেন কিং কোহলি। পাশাপাশি আরও একটি হাতছানি রয়েছে কোহলির৷ ওভালে ৫৮ রান করলেই ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেলবেন তিনি৷ ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে ভারতীয় হিসেবে সর্বাধিক ৬০২ রান রয়েছে দ্রাবিড়ের৷ ২০০২ সিরিজে ছ’শো রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন ‘দ্য ওয়াল’৷ আর চলতি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারটি টেস্ট দু’টি সেঞ্চুুরি-সহ ৫৪৪ রান করেছেন কোহলি৷ বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টেই সেঞ্চুরির স্বাদ পেয়েছেন কোহলি৷ এজবাস্টনে সেঞ্চুরি করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন বিরাট৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় টেস্টেও সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন কোহলি৷ নটিংহ্যামেই টেস্ট কেরিয়ারে ২৩টি সেঞ্চুরি স্পর্শ করেছেন বিরাট৷ ওভালে সেঞ্চুরি করতে পারলে রিচার্ডসের থেকে ৫০টি টেস্ট কম খেলে তাঁর ২৪টি সেঞ্চুরি ছুঁতে পারবেন ২৯ বছরের ভারতীয় তারকা ব্যাটসম্যান৷ এখনও পর্যন্ত ৭০টি টেস্টে ২৩টি সেঞ্চুরি-সহ ৬০৯৮ রান করেছেন বিরাট৷ গড় ৫৪.৪৪৷ আর কেরিয়ারে ১২১টি টেস্টে ২৪টি সেঞ্চুরি-সহ ৮৫৪০ রান রয়েছে রিচার্ডসের৷ গড় ৫০.২৩৷ অর্থাৎ গড়ের বিচারে এখনই ভিভকে ছাপিয়ে গিয়েছেন কোহলি৷ পাশাপাশি ভারত অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাটের৷ ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৬৯৩ রান৷ কিন্তু মাত্র ১৯টি টেস্টে এই মাইলস্টোন টপকে গিয়েছেন বিরাট৷ ট্রেন্ট ব্রিজ টেস্টে সেঞ্চুরি করে সর্বাধিক শতরানের দিক থেকে ২৫ নম্বরে রয়েছেন বিরাট৷ ৫১টি সেঞ্চুরি করে সবার উপরে রয়েছেন শচীন তেণ্ডুলকর৷ তবে যেভাবে তিনি প্রায় প্রতি টেস্টেই কাওকে না কাওকে টপকে যাচ্ছেন তাতে শচীনের রেকর্ড তিনি ভেঙে ফেলতেই পারেন বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

```