
শেষ আপডেট: 13 September 2019 09:35
এই অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গে একই সাথে বোতাম চেপে নিজের নামের স্ট্যান্ড উদ্বোধন করেন কোহলি। তারপরেই নিজের বক্তব্য রাখতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়লেন তিনি। বিরাট বলেন, "আমি কখনও ভাবিনি আমাকে এত বড় মাপের সংবর্ধনা দেওয়া হবে। আমি জানি না কীভাবে আমার স্ত্রী, পরিবারের সবাইকে সম্বোধন করব।" তিনি আরও বলেন, "২০০১ সালে জিম্বাবোয়ে সফরে আমার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা আমাকে দুটো টিকিট দিয়েছিলেন। আমার মনে আছে গ্যালারির ধারে দাঁড়িয়ে আমি জভগল শ্রীনাথের অটোগ্রাফ নিচ্ছিলাম। আমি আমার ভাইকে বলছিলাম, আমরা কতদূর চলে এসেছি। আর আজ আমার নামেই একটা স্ট্যান্ড করা হচ্ছে। এটা সত্যিই আমার কাছে খুব বড় সম্মান। আমার এতদিনের এই লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে।"
এ দিন বক্তব্য রাখতে গিয়ে অরুণ জেটলির প্রসঙ্গও তুলে আনেন কোহলি। তিনি বলেন, "অরুণজিকে হয়তো সবাই রাজনীতিবীদ হিসেবে চিনতেন। কিন্তু আমি তাঁকে চিনতাম একজন মানুষ হিসেবে। তিনি আমার বাবার মৃত্যুর পর আমার বাড়িতে এসে আমার মনোবল বাড়িয়েছিলেন। সেই সময় তিনি আমার পাশে ছিলেন। আমার এই জার্নিতে তিনি সবসময় আমার পাশে ছিলেন।"
নিজের কথা বলতে গিয়ে যথেষ্ট ইমোশনাল দেখায় বিরাটকে। তাঁর বক্তব্য শুনে দর্শকাসনে বসে থাকা অনুষ্কা শর্মা ও পরিবারের বাকিদেরও ইমোশনাল হয়ে পড়তে দেখা যায়।