Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জিরো গ্র্যাভিটিতেও বিশ্বের দ্রুততম বোল্ট

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দ্রুততম ব্যক্তি তিনি। তবে শুধুমাত্র মাটিতেই নয়, শূন্য গ্র্যাভিটিতেও যে তিনি সবার ধরাছোঁয়ার বাইরে তা এ বার প্রমাণ করলেন জামাইকান তারকা উসেইন বোল্ট। সম্প্রতি এক শ্যাম্পেন ব্র্যান্ডের প্রমোশনের জন্য প্যারিস গিয়েছিলেন

জিরো গ্র্যাভিটিতেও বিশ্বের দ্রুততম বোল্ট

শেষ আপডেট: 14 September 2018 10:55

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দ্রুততম ব্যক্তি তিনি। তবে শুধুমাত্র মাটিতেই নয়, শূন্য গ্র্যাভিটিতেও যে তিনি সবার ধরাছোঁয়ার বাইরে তা এ বার প্রমাণ করলেন জামাইকান তারকা উসেইন বোল্ট। সম্প্রতি এক শ্যাম্পেন ব্র্যান্ডের প্রমোশনের জন্য প্যারিস গিয়েছিলেন বোল্ট। এই শ্যাম্পেন শুধুমাত্র জিরো গ্র্যাভিটিতে স্পেস ট্যুরিস্টদের জন্য তৈরি করা। এই প্রমোশনে গিয়ে একটি ফ্লাইটে জিরো গ্র্যাভিটিতে আরও দুজনের সঙ্গে রেসে অংশগ্রহণ করেন বোল্ট। সেখানেই দেখা যায় তাঁর এই অনন্য কীর্তি। এই রেসের ভিডিও সম্প্রতি পোস্ট করেছেন বোল্ট। সেখানে দেখা যাচ্ছে বাকি দুজনকে পিছনে ফেলে জিরো গ্র্যাভিটিতেও সহজেই রেস জিতে যচ্ছেন বোল্ট। কিন্তু জিরো-গ্র্যাভিটিতে শূন্যেও কি এমন রেস সম্ভব? ভুলে যাচ্ছেন, তিনি হলেন উসেইন বোল্ট, অসম্ভব কথাটা বোধ করি তাঁর অভিধানে নেই৷ তাই ভাসমান অবস্থাতেও সেই রেসে তিনিই জিতলেন৷ হাওয়ায় ভেসে ভেসে দৌড়লেন৷ https://www.youtube.com/watch?v=vOspevTAlQc   তবে শুধুমাত্র ভিডিওই নয়, বেশ কিছু ছবিও শেয়ার করেন উসেইন বোল্ট। সেখানে তিনি লেখেন, “Zero Gravity is a out of this world experience”. অর্থাৎ বোঝায় যাচ্ছে এই নতুন অভিজ্ঞতা যথেষ্ট আনন্দ দিয়েছে তাঁকে। তবে তার সঙ্গে তিনি যে কাণ্ড জিরো গ্র্যাভিটিতে ঘটালেন তা অবাক করেছে সবাইকে। এই ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতে বোল্টের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তাঁদের প্রত্যেকের একটাই বক্তব্য, সারা জীবন ট্র্যাকে একের পর এক রেকর্ড ভেঙেছেন বোল্ট। এ বার জিরো গ্র্যাভিটিতেও এই রেকর্ড করলেন তিনি। তিনি সত্যিই মানুষ তো!

```