Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভারত-অস্ট্রেলিয়া মহারণ, যে পাঁচ লড়াইয়ের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই কিংসটন ওভালের মাঠে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত বিশ্বকাপের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া। এখানে লড়াই শুধুমাত্র দুই দলের মধ্যে নয়, লড়াই হবে বেশ কিছু ক্রিকেটারের

ভারত-অস্ট্রেলিয়া মহারণ, যে পাঁচ লড়াইয়ের দিকে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব

শেষ আপডেট: 9 June 2019 07:51

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা পরেই কিংসটন ওভালের মাঠে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত বিশ্বকাপের সবথেকে হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে আছে ক্রিকেট দুনিয়া। এখানে লড়াই শুধুমাত্র দুই দলের মধ্যে নয়, লড়াই হবে বেশ কিছু ক্রিকেটারেরও। একদিকে যেমন আছেন, বিরাট, রোহিত, ধাওয়ান, কুলদীপ, চাহাল, অন্যদিকে তেমনই আছেন ওয়ার্নার, স্টিভ স্মিথ, স্টার্ক, কামিংস, কুল্টার নাইলরা। দেখে নেওয়া যাক সেই পাঁচ লড়াইয়ের কথা, যে দিকে চোখ থাকবে ক্রিকেট দুনিয়ার। রোহিত বনাম স্টার্ক: এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছেন দুই ক্রিকেটারই। প্রথম ম্যাচে রোহিতের সেঞ্চুরিতে যেমন ম্যাচ জিতেছে ভারত, তেমনই স্টার্কের পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখ থেকে জয় ছিনিয়ে এনেছে অস্ট্রেলিয়া। এই দুই ক্রিকেটার এর আগেও মুখোমুখি হয়েছেন। এর আগে স্টার্কের ৫১ বলে ৪৮ রান রয়েছে রোহিতের। একবার মাত্র রোহিতকে আউট করতে পেরেছেন অজি পেসার। ধাওয়ান বনাম কামিংস: আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও বিশ্বকাপে এখনও পর্যন্ত সেই ফর্ম দেখা যায়নি গব্বরের। রবিবার তাঁর লড়াই হবে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিংসের সঙ্গে। যদিও এই ডুয়েলে এখনও পর্যন্ত পাল্লা ভারি কামিংসেরই। এর আগে কামিংসের ৩৯ বলে ৪৬ রান করলেও তাঁর হাতে দু'বার আউট হয়েছেন ভারতের বাঁ'হাতি ওপেনার। বিরাট বনাম কুল্টার-নাইল: বিশ্বকাপের প্রথম ম্যাচে রান পাননি বিরাট। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাটে রান দেখতে মুখিয়ে ভারতীয়রা। কিন্তু এ দিন বিরাটের সামনে সমস্যা সৃষ্টি করতে পারেন আরেক অজি পেস বোলার কুল্টার-নাইল। তাঁর বিরুদ্ধে কিন্তু মোটেই রেকর্ড ভালো নয় কোহলির। এর আগে কুল্টার-নাইলের ৭১ বল খেলে মাত্র ৪৭ রান করেছেন বিরাট। উল্টোদিকে অজি পেসার তাঁকে তিনবার আউট করেছেন। ওয়ার্নার বনাম বুমরাহ: চোট সারিয়ে ফেরার পর থেকে দুরন্ত ফর্মে এই অজি ওপেনার। তাঁকে থামানোর প্রধান দায়িত্ব থাকবে ভারতের এক নম্বর পেসার বুমরাহর উপর। এর আগে বুমরাহর ৪২ বলে ৪১ রান করেছেন ওয়ার্নার। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে আউট করতে পারেননি বুমরাহ। সেই পরিসংখ্যান এ বার বদলাতে মরিয়া তিনি। স্মিথ বনাম চাহাল: গত ম্যাচে দুরন্ত ৭১ রান করে দলকে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিলেন স্মিথ। ধীরে ধীরে ফর্মে ফিরছেন তিনি। আর ভারতের বিরুদ্ধে স্মিথের রেকর্ড সবার জানা। তাঁকে আটকানোর দায়িত্ব থাকবে লেগস্পিনার চাহালের উপর। এর আগে চাহালের ৩৭ বলে মাত্র ২০ রান করেছেন স্মিথ। কিন্তু উইকেট হারাননি। সেই পরিসংখ্যানও এ বার বদলাতে চাইবেন চাহাল।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-sports-india-has-slight-advantage-over-australia-due-to-bumrah-dhoni/

```