Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করোনা আবহে বাতিল টি ২০ বিশ্বকাপ, রাস্তা ফাঁকা আইপিএলের

দ্য ওয়াল ব্যুরো: এটারই সম্ভাবনা ছিল। অবশেষে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ঘোষণা করে দিল, করোনা সংক্রমণের জন্য এবারের টি ২০ বিশ্বকাপ বাতিল করা হল। সোমবার আইসিসির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নে

করোনা আবহে বাতিল টি ২০ বিশ্বকাপ, রাস্তা ফাঁকা আইপিএলের

শেষ আপডেট: 20 July 2020 14:54

দ্য ওয়াল ব্যুরো: এটারই সম্ভাবনা ছিল। অবশেষে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি ঘোষণা করে দিল, করোনা সংক্রমণের জন্য এবারের টি ২০ বিশ্বকাপ বাতিল করা হল। সোমবার আইসিসির বৈঠক ছিল। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি পরে একটি বিবৃতি জারি করে জানায়, "করোনা সংক্রমণের এই পরিস্থিতিতে টি ২০ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট করা অসম্ভব। তাই এই টুর্নামেন্ট বাতিল করা হচ্ছে।" কবে এই বিশ্বকাপ ফের করা যেতে পারে সে নিয়ে পরে আলোচনায় বসবে আইসিসি। এই ঘোষণার দিকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিল বিসিসিআই। কারণ, এশিয়া কাপ স্থগিত ঘোষণার পরে টি ২০ বিশ্বকাপ স্থগিত হওয়ায় সেপ্টেম্বর- অক্টোবর মাসে যে সময় পাওয়া যাচ্ছে, সেখানে আইপিএল অনুষ্ঠিত করা যাবে বলেই বোর্ড সূত্রে খবর। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে এই টুর্নামেন্ট হওয়া প্রায় অসম্ভব। কারণ, প্রায় প্রতিদিনই সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে। আর তাই এই সময় অন্যান্য দেশের ক্রিকেটারদের ভারতে পাঠাতে সেই দেশের বোর্ড চাইবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে আইপিএল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আর সেখানেই নাকি মোটামুটি সবাই এটা স্বীকার করে নিয়েছেন যে এই পরিস্থিতিতে ভারতে টুর্নামেন্ট করা সম্ভব নয়। তাই বিদেশে যে আইপিএল হবে তা মোটামুটি নিশ্চিত। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল। অ্যাপেক্স কাউন্সিলের সিদ্ধান্তকে পাঠানো হবে গভর্নিং কাউন্সিলে। তারপরে সেখানে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বোর্ড সূত্রে খবর, ভারতে না হলে দুবাইতে আইপিএল অনুষ্ঠিত করার কথা ভাবছে বিসিসিআই। তবে সবটাই এবার নির্ভর করছে গভর্নিং কাউন্সিলের বৈঠকের উপর। এখন দেখার এই টুর্নামেন্ট নিয়ে কত তাড়াতাড়ি পদক্ষেপ করে বোর্ড।

```