Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করোনা আবহে টোয়েন্টি ২০ বিশ্বকাপ স্থগিত, সিদ্ধান্তে কেবল সিলমোহরের অপেক্ষা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টোয়েন্টি ২০ বিশ্বকাপ স্থগিত হবে বলেই শোনা যাচ্ছিল। সেই সিদ্ধান্তে মোটামুটি সিলমোহর পড়েই গেল। সিদ্ধান্ত নেওয়া কেবল সময়ের অপেক্ষা। সিডনি মর্নি

করোনা আবহে টোয়েন্টি ২০ বিশ্বকাপ স্থগিত, সিদ্ধান্তে কেবল সিলমোহরের অপেক্ষা

শেষ আপডেট: 6 July 2020 13:22

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা সংক্রমণের জেরে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টোয়েন্টি ২০ বিশ্বকাপ স্থগিত হবে বলেই শোনা যাচ্ছিল। সেই সিদ্ধান্তে মোটামুটি সিলমোহর পড়েই গেল। সিদ্ধান্ত নেওয়া কেবল সময়ের অপেক্ষা। সিডনি মর্নিং হেরাল্ড সূত্রে খবর, এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা না হলেও কয়েক দিনের মধ্যেই তা নেওয়া হবে। জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে থেকে এই ব্যাপারে শেষ সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেওয়া হবে। আর তারপরেই আইসিসির তরফে তাতে সিলমোহর পড়ে যাবে। গত মাসে প্রস্তাব দেওয়া হয় জুলাইয়ে এই বিশ্বকাপ অনুষ্ঠিত করা যাবে কিনা। কিন্তু সেটা সম্ভব নয় বলেই জানায় আইসিসি। সংস্থার চিফ এগজিকিউটিভ মনু সাওনে জুন মাসে স্পষ্ট জানিয়ে দেন, “এই বিশ্বকাপ অনুষ্ঠিত করার বিষয়ে কেবলমাত্র একটিই সুযোগ আমরা পাব। তাই যে সময় ঠিক করা হবে তা আমাদের সদস্য, পার্টনার, স্পন্সর, ব্রডকাস্টার সবার সঙ্গে আলোচনার পরেই ঠিক হবে। সব দিক বিবেচনা করে সে সময়ে এই টুর্নামেন্ট করলে সবার ভাল, সেই সময়েই এই টুর্নামেন্ট করা হবে।” ২০২০ সালে যে এই বিশ্বকাপ আয়োজন করা যাবে না, সে ব্যাপারে আগেই কিছুটা ধারণা দিয়ে রেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিং। তিনি বলেন, “এখনও পর্যন্ত এই বিশ্বকাপ বাতিল ঘোষণা কিংবা স্থগিত ঘোষণা করা হয়নি। কিন্তু এই সময়ে ১৬টি দেশের ক্রিকেটারদের অস্ট্রেলিয়ায় ডেকে আনা মুশকিল। বিশ্বের সব দেশেই এখনও এই সংক্রমণ রয়েছে। তাই এই মুহূর্তে এই সিদ্ধান্ত বাস্তববাদী হবে না। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।” টি ২০ বিশ্বকাপ এই বছরের জন্য স্থগিত হলে সেই সময়ে আইপিএল করা যায় কিনা, তা নিয়ে এখনও আলোচনা চালাচ্ছে বিসিসিআই। এপ্রিল মাসে এই টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও এখনও তা স্থগিত। তাই সেপ্টেম্বর- অক্টোবরে তা করা যায় কিনা তার কথাবার্তা চলছে। জুন মাসে আইপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন, “সেপ্টেম্বর- অক্টোবরে আইপিএল করার জন্য আমরা তৈরি। সব পরিকল্পনা তৈরি রয়েছে। সব নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে। আমরা আইসিসির তরফে টি ২০ বিশ্বকাপ নিয়ে কী ঘোষণা হয়, সেদিকে তাকিয়ে আছি। বিশ্বকাপ না হলে আইপিএল হতেই পারে।” বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, বোর্ডের তরফে সবদিক ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। যে কোনও ভাবে আইপিএল করতে চাইছি আমরা। ফাঁকা মাঠে হলেও এই টুর্নামেন্ট হবে। অবশ্য ভারতে এই মুহূর্তে যা করোনা পরিস্থিতি তাতে আইপিএলের বিষয়ে কত দেশ তাদের ক্রিকেটারদের পাঠাতে রাজি হবে তা নিয়েই সংশয় তৈরি হয়েছে

```