লিগ জয়ের সেলিব্রেশন: বাগানে বানান বিভ্রাট
দ্য ওয়াল ব্যুরো: আট বছর পর ঘরোয়া লিগ এসেছে সবুজ-মেরুন তাঁবুতে। কিন্তু সেই জয়ের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না শতাব্দী প্রাচীন ক্লাবের। প্রথমে, বুধবার টুটু বসুর মন্তব্য। পরে, বৃহস্পতিবার বানান ভুলের বিতর্কে জড়াল মোহনবাগান ক্লাবের নাম।
লিগ
শেষ আপডেট: 13 September 2018 17:51
দ্য ওয়াল ব্যুরো: আট বছর পর ঘরোয়া লিগ এসেছে সবুজ-মেরুন তাঁবুতে। কিন্তু সেই জয়ের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না শতাব্দী প্রাচীন ক্লাবের। প্রথমে, বুধবার টুটু বসুর মন্তব্য। পরে, বৃহস্পতিবার বানান ভুলের বিতর্কে জড়াল মোহনবাগান ক্লাবের নাম।
লিগ জয়ের সেলিব্রেশনে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে এক সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন কর্তারা। কোচ শঙ্করলাল চক্রবর্তী সহ সব খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন অঞ্জন মিত্র, বাবুন বন্দ্যোপাধ্যায় সহ ক্লাব কর্তারা। কিন্তু ছিলেন না টুটু বসু, সৃঞ্জয় বসু ও দেবাশিষ দত্ত। প্রথমে পতাকা উত্তোলন করার পর ক্লাব তাঁবুতে কেক কাটা এবং খেলোয়াড় ও কোচকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই কেক নিয়েই দেখা গেল বিপত্তি। কেকের উপর ক্লাবের নাম লেখা ছিল। কিন্তু ক্লাবের সেই নামের বানানই কিনা ভুল!
'MOHUN BAGAN'-এর জায়গায় লেখা
'MOHAN BAGAN'।

বুধবার কাস্টমসের বিরুদ্ধে খেলা চলাকালীন কলকাতা লিগ সম্প্রচার করার দায়িত্বে থাকা চ্যানেলের এক পরিবেশক টুটু বসু ও অঞ্জন মিত্রকে এক জায়গায় দাঁড় করিয়ে লিগ জয়ের আনন্দের ব্যাপারে জিজ্ঞাসা করলে টুটু বসু বলেছিলেন, সাত বছর ধরে মেয়ে হচ্ছিল, এক বছর ছেলে হলে যেরকম আনন্দ হয়, সেরকমই আনন্দ হচ্ছে তাঁর। সঙ্গে সঙ্গেই সমালোচনা শুরু হয় ফুটবল মহলে। সমালোচনার চাপে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রেস বিবৃতি দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেন টুটু বসু।

এই ভুল নিয়েই ফের শুরু হয়েছে বিতর্ক। কারও চোখেও পড়ল না সেটা। দিব্যি কেক কেটে সেলিব্রেট করলেন তাঁরা। যদিও কর্তাদের একাংশের দাবি, কেক তো আর তাঁরা বানাননি!
তার উপর, কয়েকদিন আগে রীতিমতো সাংবাদিক সম্মেলনে করে স্পনসর হিসেবে যে 'স্ট্রিমকাস্টের' কথা ঘোষণা করেছিলেন, তাকেই এ দিন ক্লোজড চ্যাপ্টার বলে দিলেন অঞ্জন মিত্র।