
শেষ আপডেট: 20 January 2020 18:30
কিছুক্ষণের মধ্যেই এই বলের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে থাকেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারের ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বলের গতিবেগকে ছাপিয়ে গিয়েছেন পাথিরানা। ভবিষ্যতের মালিঙ্গা পেয়ে গেল শ্রীলঙ্কা। ২০০৩ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওই বল করেছিলেন শোয়েব।
https://twitter.com/GOATKingKohli/status/1219214778050072576?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1219214778050072576&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Funder-19-world-cup-2020%2Fspeed-gun-clocks-sri-lanka-pacer-bowling-fastest-ball-ever-to-young-india-star-watch-video-2167033
কিন্তু এই ভিডিও দেখার পর অনেকেরই যুক্তি স্পিডোমিটারে কিছু গোলমাল হয়েছে। কারণ, পাথিরানার বল কিপারের কোমরের কাছে গিয়ে শেষ হয়েছে। অথচ বাউন্সার করেছিলেন তিনি। সেক্ষেত্রে এই গতিবেগ থাকলে বল কিপারের মাথার উপর দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। অনেকে আবার বলেছেন, যদি সত্যিই এটা দ্রুততম বল হত, তাহলে আইসিসি তাকে স্বীকৃতি দিত। কিন্তু আইসিসির তরফে এখনও কিছু জানানো হয়নি।