বিরাট আগ্রাসনে মজেছেন ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভ রিচার্ডস
দ্য ওয়াল ব্যুরো: নিজের খেলোয়াড় জীবনে তিনিও ছিলেন আগ্রাসী। বিপক্ষের চোখে চোখ রেখে ব্যাট করতেন। বিরাটের মধ্যেও সেই আগ্রসনই দেখতে পান স্যার ভিভ রিচার্ডস। আর তাই বিরাটের আগ্রাসনের মধ্যে কোনও ভুল দেখেন না এই ক্যারিবিয়ান কিংবদন্তী।
পারথ টেস্টে হ
শেষ আপডেট: 22 December 2018 09:38
দ্য ওয়াল ব্যুরো: নিজের খেলোয়াড় জীবনে তিনিও ছিলেন আগ্রাসী। বিপক্ষের চোখে চোখ রেখে ব্যাট করতেন। বিরাটের মধ্যেও সেই আগ্রসনই দেখতে পান স্যার ভিভ রিচার্ডস। আর তাই বিরাটের আগ্রাসনের মধ্যে কোনও ভুল দেখেন না এই ক্যারিবিয়ান কিংবদন্তী।
পারথ টেস্টে হারের পাশাপাশি বিরাটের আচরণে অন্তোষ প্রকাশ করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার৷ মাইক হাসি, মিচেল জনসন, সঞ্জয় মঞ্জরেকররা বিরাটের আচরণ নিয়ে সমালোচনা করছেন৷ এ দিকে বিরাটের আগ্রাসনকে সাধুবাদ জানিয়েছেন কিংবদন্তী অজি ব্যাটসম্যান অ্যালান বর্ডার৷ ক্রিকেটকে বাঁচাতে এই ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন বলেও মনে করেন প্রাক্তন অজি অধিনায়ক৷ এ বার বিরাটদের আগ্রাসনের প্রশংসা করে তাঁর পাশে দাঁড়ালেন ভিভ রিচার্ডস৷
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে কোহলি বন্দনায় মেতেছেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, ‘বিরাট পরিশ্রম করেন, তাই ফলের আশাও করেন৷ যে কোনও মূল্যে ম্যাচ জিততে চান বিরাট৷ সমালোচকরা যাই বলুন না কেন, কোহলির আগ্রাসন মাত্রা ছাড়িয়েছে বলে কোনও দিনই মনে হয়নি৷ বিরাটের এই আবেগটা দারুণভাবে উপভোগ করি৷ কোহলির এই আগ্রাসনই ভারতীয় দলে অন্য মাত্রা এনে দিয়েছে৷ এখন ভারত পাল্টা দিতেও জানে৷’

বিরাটের নেতৃত্বে নতুন প্রজন্মের ভারতীয় দলের ভয়ডরহীন আচরণে মজেছেন ভিভ৷ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘৮০-৯০ এর দশকে ভারতকে এমন আক্রমণাত্মক কোনওদিনই দেখিনি৷ অন্যরা আগ্রাসন দেখালে ভারত কেন দেখাবে না? এখানেই নেতা কোহলি আমার পছন্দের তালিকায় শীর্ষে৷ মাঠে নামলে কোহলির ভারত এখন আর কোনও দলকে ভয় করে না৷’
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোহলিদের ফেভারিটও বলছেন ভিভ রিচার্ডস৷ সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতকে ১৪৬ রানে হারিয়ে টিম পেইনের অস্ট্রেলিয়া দারুণভাবে কামব্যাক করলেও ভিভের বিশ্বাস, ‘কোহলিরা এখনও সিরিজ জয়ের দাবি রাখে৷’ একই বক্তব্য অবশ্য ভারতের প্রাক্তন অধিকায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। সিরিজ এখন সমান অবস্থায় থাকলেও শেষ অবধি ভারতই সিরিজ জিতিবে, আশা মহারাজের।