Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বছরের শেষ দিনে হর্ষ ভোগলের কাছে ক্ষমা চাইলেন সঞ্জয় মঞ্জরেকর

দ্য ওয়াল ব্যুরো: দু’জনেই ভারতীয় ক্রিকেটের অন্যতম বিখ্যাত দুই ধারাভাষ্যকার। একজন তো আবার বহুদিন খেলেওছেন। কিন্তু টিভির সামনেই এই দুই কিংবদন্তী জড়িয়ে পড়েছিলেন ঝগড়ায়। হর্ষ ভোগলের উদ্দেশে বেশ কিছু খারাপ কথা বলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। সেইসব কথার জ

বছরের শেষ দিনে হর্ষ ভোগলের কাছে ক্ষমা চাইলেন সঞ্জয় মঞ্জরেকর

শেষ আপডেট: 31 December 2019 11:57

দ্য ওয়াল ব্যুরো: দু’জনেই ভারতীয় ক্রিকেটের অন্যতম বিখ্যাত দুই ধারাভাষ্যকার। একজন তো আবার বহুদিন খেলেওছেন। কিন্তু টিভির সামনেই এই দুই কিংবদন্তী জড়িয়ে পড়েছিলেন ঝগড়ায়। হর্ষ ভোগলের উদ্দেশে বেশ কিছু খারাপ কথা বলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। সেইসব কথার জন্য ক্ষমা চাইলেন মঞ্জরেকর। সেইসঙ্গে জানালেন, ২০১৯ মোটেই ভাল যায়নি তাঁর। মাসখানেক আগে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দিন-রাতের টেস্ট খেলতে নামেন কোহলিরা। সেই টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকরের কিছু বক্তব্যের বিরুদ্ধে যুক্তি দেন হর্ষ ভোগলে। তারপরে ভোগলের উদ্দেশে কিছু খারাপ কথা বলেন সঞ্জয়। এই বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও টুইট যুদ্ধ হয় সঞ্জয় মঞ্জরেকরের। বছরের শেষ দিনে একটি ক্রীড়া চ্যানেলে নিজের বক্তব্য রাখতে গিয়ে ক্ষমা চান মঞ্জরেকর। তিনি বলেন, “একজন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে এই বছরটা সবথেকে খারাপ কাটল। আমি সবসময় মনে করতাম আমি পেশাদার ব্যক্তি। কিন্তু মাথা গরম করে আমি যা বলেছি তা ভুল। আমার অনুশোচনা হয়েছে। ঝোঁকের বশে সব বলে ফেলেছি আমি। কিন্তু আমার মনে রাখা উচিত ছিল, কোথায় এবং কার বিরুদ্ধে সেই কথা বলা হচ্ছে। তাই আমি এই বিষয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” এই মন্তব্য করা ছাড়াও এদিনের অনুষ্ঠানে ভারতীয় টেস্ট ও টি ২০ দলের প্রশংসা করেন সঞ্জয়। তিনি বলেন, যেভাবে দুটো আলাদা ফরম্যাটের জন্য দুটি আলাদা দল তৈরি হয়েছে তাতে তিনি খুশি। তবে তিনটে ফরম্যাটেই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার যে অপরিহার্য সে কথাও বলেন তিনি। পাশাপাশি বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলেরও প্রশংসা শোনা যায় তাঁর গলায়। অবশ্য সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে কারও বিতর্ক এই প্রথম নয়। এর আগেও অনেকবার অনেক প্রাক্তন কিংবা বর্তমান ক্রিকেটারের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন তিনি। এই তালিকায় গৌতম গম্ভীর থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায় সবাই রয়েছেন। কিন্তু এই প্রথম নিজের কোনও কথার জন্য ক্ষমা চাইতে দেখা গেল মঞ্জরেকরকে।

```