Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বোর্ডের কমেন্ট্রি টিম থেকে বাদ পড়ে প্রতিক্রিয়া মঞ্জরেকরের, মুখ খুললেন সৌরভও

দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআইয়ের কমেন্ট্রি টিম থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। কবে ফের ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় মঞ্জরেকরকে, তা কেউ জানেন না। এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে এবার নিজের প্রতিক্রিয়া

বোর্ডের কমেন্ট্রি টিম থেকে বাদ পড়ে প্রতিক্রিয়া মঞ্জরেকরের, মুখ খুললেন সৌরভও

শেষ আপডেট: 16 March 2020 19:00

দ্য ওয়াল ব্যুরো: বিসিসিআইয়ের কমেন্ট্রি টিম থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। কবে ফের ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় মঞ্জরেকরকে, তা কেউ জানেন না। এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিষয়ে এবার নিজের প্রতিক্রিয়া জানালেন মঞ্জরেকর। মুখ খুলতে দেখা গেল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। শনিবার বোর্ডের ধারাভাষ্যকারের দল থেকে বাদ পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি জানালেন, তাঁর পারফরম্যান্স হয়তো বোর্ডের পছন্দ হয়নি। তাই তাঁকে বাদ দেওয়া হয়েছে। পেশাদার হিসেবে এটা মেনে নিতে হবে। মঞ্জরেকর বলেন, “আমি ধারাভাষ্যকে সবসময় সম্মান করে এসেছি। হয়তো আমার পারফরম্যান্স বোর্ডের ভাল লাগেনি। তাই আমাকে বাদ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ওদের সিদ্ধান্ত। এখানে আমার কিছু বলার নেই। পেশাদার হিসেবে এই সিদ্ধান্ত আমাকে মেনে নিতেই হবে।” অন্যদিকে এই ব্যাপারে মুখ খোলেন সৌরভও। তিনি বলেন, “এতে বিতর্ক হওয়ার কিছু নেই। একটা সিরিজে ধারাভাষ্যকার হিসেবে কাউকে বাদ দেওয়া হতেই পারে। তার মানে এই নন, তিনি পরবর্তীকালে আর সুযোগ পাবেন না। এই ঘটনা আগেও হয়েছে।” ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয় হলেও মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছেন সঞ্জয় মঞ্জরেকর। গত বছর বিশ্বকাপের সময় ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার বলেছিলেন তিনি। এই মন্তব্য নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। জাদেজা নিজে তো বটেই অনেক বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার মঞ্জরেকরের সমালোচনা করেছিলেন। তাঁদের মধ্যে অনেক ধারাভাষ্যকারও ছিলেন। ভারতে অনুষ্ঠিত প্রথম গোলাপি বলের টেস্ট চলাকালীন ইডেনে বলের দৃশ্যমানতা নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জরেকর। তখন আর এক ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে তাঁর টুইটার যুদ্ধ হয়। এমনকি মঞ্জরেকরের এই মন্তব্য ভালভাবে নেননি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এইসব কারণেই হয়তো তাঁকে ছাটাই করা হয়েছে বলে মনে করছেন সমর্থকরা। মঞ্জরেকরের বাদ পড়া নিয়ে অবশ্য দু’ভাগে বিভক্ত সমর্থকেরা। একদল বলছেন, ধারাভাষ্যকার হিসেবে যথেষ্ট ভাল মঞ্জরেকর। অনেকের থেকে তাঁর ক্রিকেট বিশ্লেষণ অনেক ভাল। তাই এটা বোর্ডের ভুল সিদ্ধান্ত হয়েছে। অন্য দলের মতে, ভাল ধারাভাষ্যকার হলেও সঞ্জয় মঞ্জরেকরের স্বভাব হল ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করা। যখনই কেউ খারাপ খেলেন তাঁর সমালোচনা করতে কোনও কসুর করেন না মঞ্জরেকর। তাই এই সিদ্ধান্ত নিয়ে বোর্ড একদম ঠিক কাজ করেছে।

```