Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

অভিনন্দনকে নিয়ে টুইট করে ভারত-পাক জনতার বিদ্রুপের মুখে সানিয়া

দ্য ওয়াল ব্যুরো : পাক সেনার কব্জায় ৬০ ঘণ্টা আটক থাকার পর দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে স্বাগত জানিয়েছে গোটা দেশ। আট থেকে আশি। আমজনতা থেকে সেলিব্রিটি। এই তালিকাতেই পড়েন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা।

অভিনন্দনকে নিয়ে টুইট করে ভারত-পাক জনতার বিদ্রুপের মুখে সানিয়া

শেষ আপডেট: 4 March 2019 15:24

দ্য ওয়াল ব্যুরো : পাক সেনার কব্জায় ৬০ ঘণ্টা আটক থাকার পর দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে স্বাগত জানিয়েছে গোটা দেশ। আট থেকে আশি। আমজনতা থেকে সেলিব্রিটি। এই তালিকাতেই পড়েন ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা। তিনিও টুইট করে স্বাগত জানিয়েছেন অভিনন্দনকে। কিন্তু তাঁর টুইটের জবাবে তাঁকেই নিশানা বানালেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় চলল বিদ্রুপ। অভিনন্দন দেশের মাটিতে পা রাখার পর সানিয়া টুইট করে বলেন, "স্বাগতম উইং কম্যান্ডার অভিনন্দন। সত্যি করেই তুমি আমাদের হিরো। তোমার সাহস ও আত্মসম্মানের জন্য দেশ তোমাকে স্যালুট জানাচ্ছে। জয় হিন্দ।" সানিয়ার এই টুইটের পরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় ব্যঙ্গ। শুধু ভারত নয়, পাকিস্তানের নেটিজেনদের তরফেও শুরু হয় বিদ্রুপ। https://twitter.com/MirzaSania/status/1101473242265669632 পাকিস্তানের এক মহিলা বলেন, 'ভাবিজি, আপনার জন্যই আমরা এটা করেছি। যাতে বাপের বাড়ি যাতায়াত হয় মাঝে মাঝে।" একজন আবার বলেন, 'ভাবি রকড, শোয়েব শকড।' কেউ বলেন, 'বুঝতে পারছি, বাধ্য হয়েই আপনাকে এই টুইট করতে হয়েছে। আরেকজন খোঁচা দিয়ে বলেন, 'দেখে মনে হচ্ছে, আপনি জীবনে কোনও দিন সত্যিকারের হিরো দেখেননি। আপনার জন্য দুঃখ লাগছে।' https://twitter.com/light_frmheaven/status/1101529458765455360 https://twitter.com/BushraAamir/status/1101487258421608448 ভারতের তরফেও কম ব্যঙ্গ করা হয়নি সানিয়াকে। একজন মন্তব্য করেন, 'শ্বশুরবাড়ির সঙ্গে বিশাসঘাতকতা করছেন ভাবি।' কেউ বলেন, 'আমার মনে হচ্ছে, আপনি পাকিস্তানকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছেন। পাকিস্তান আপনার হিরোকে মুক্তি দিল।' https://twitter.com/Khadijarana11/status/1101816481728348160 তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে ট্রোলের শিকার হতে হয়েছে সানিয়া মির্জাকে। পাক ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করার পর থেকেই এই ট্রোলিংয়ের শুরু। কখনও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে টুইট করে খোঁচা খেতে হয়েছে সানিয়াকে। কখনও আবার পাকিস্তানের স্বাধীনতা দিবসে ( ১৪ অগস্ট ) শুভেচ্ছা জানিয়ে ভারতীয়দের ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েছেন ভারতের এক নম্বর মহিলা টেনিস তারকা। বাধ্য হয়েই ভারত-পাকিস্তান ছেড়ে দুবাইয়ে থাকা শুরু করেছেন শোয়েব-সানিয়া। যদিও এইসব ব্যঙ্গের জবাবে কোনও দিন তীব্র মন্তব্য করেননি সানিয়া। তিনি বরাবরই ঠাণ্ডা মাথায় জবাব দিয়েছেন। কোনও কোনও সময় আবার চুপ থেকেছেন। বিশ্বকাপের আগে তো নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধই করে দিয়েছিলেন সানিয়া। কিন্তু তারপরেও ট্রোলিং থামেনি তাঁকে ঘিরে। এ বার ফের তাঁকে ঘিরে বিদ্রুপের ঝড় দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন তৃণমূলের কী দশা! পার্থ বিশ্বাস করে না বক্সীকে, বক্সী করে না পার্থকে: মুকুল


```