Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Breaking: মারিনকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ান সাইনা

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৯ মিনিট। শেষ হয়ে গেল ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনাল। অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনকে হারিয়ে খেতাব জিতলেন সাইনা নেহওয়াল। খেলার ফল মারিনের পক্ষে ১০-৩। এ কী করে সম্ভব? আসলে ভিতরের গল্পটা আলাদা। জাকার্তায় হওয়া ফ

Breaking: মারিনকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্স চ্যাম্পিয়ান সাইনা

শেষ আপডেট: 27 January 2019 09:50

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৯ মিনিট। শেষ হয়ে গেল ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনাল। অলিম্পিক্স চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিনকে হারিয়ে খেতাব জিতলেন সাইনা নেহওয়াল। খেলার ফল মারিনের পক্ষে ১০-৩। এ কী করে সম্ভব? আসলে ভিতরের গল্পটা আলাদা। জাকার্তায় হওয়া ফাইনালের শুরু থেকেই আধিপত্য ছিল স্পেনের শাটলারের। বাঁ হাতের কঠিন অ্যাঙ্গল ব্যবহার করে সাইনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিলেন ক্যারোলিনা। প্রথম থেকেই পয়েন্ট তুলতে শুরু করেন তিনি। প্রথমে ৩-০, তারপর ৬-২ থেকে ১০-৩। তারপরেই ঘটল অঘটন।

আরও পড়ুন  ফুটবলের কী নেশা! রিসেপশন ফেলে বর ছুটলেন মাঠে

একটা রিটার্ন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান ধরে ক্যারোলিনার। ডান থাইয়ে হাত দিয়ে কোর্টে শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর ফিজিও। বেশ কিছুক্ষণ কোর্টের মধ্যেই চলে তাঁর চিকিৎসা। মাঝে মাঝে উঠে দাঁড়িয়ে চেষ্টা করছিলেন হাঁটার। কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছিল। চোখ দিয়ে গড়াচ্ছিল জল। সাইনাও দাঁড়িয়ে সহানুভূতি দিচ্ছিলেন নিজের প্রতিপক্ষকে। কিন্তু কিছুক্ষণ পরে আর পারলেন না। শেষ পর্যন্ত আহত হয়ে অবসর নিতে হলো মারিনকে। নিজের পক্ষে প্রথম সেটের ফল ১০-৩ থাকা অবস্থায় খেলা ছাড়লেন মারিন। ম্যাচ আম্পায়ার সাইনাকে জয়ী হিসেবে ঘোষণা করলেন। মারিনের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছিল খেতাব হাতছাড়া হওয়ায় কতটা কষ্টের মধ্যে রয়েছেন তিনি। অন্যদিকে ম্যাচ তথা টুর্নামেন্ট জিতেও খুব একটা খুশি দেখাচ্ছিল না সাইনাকে। কারণ তিনি জানেন, লড়ে জেতা আর বিপক্ষের চোট পাওয়ার ফলে জেতার মধ্যে অনেক তফাৎ। এই জয় তো পড়ে পাওয়া চোদ্দ আনা। সেটা ধরা পড়ছিল হায়দরাবাদের শাটলারের চোখে মুখে। তবে সাইনার এই ট্রফি জয় অন্য একটা দিক দিয়ে গুরুত্ত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে চোটের কবলে পড়ে নিজেও অনেকটা পিছিয়ে পড়েছেন সাইনা। ভারতীয় ফুটবলের রানির তাজ তাঁর মাথা থেকে ছিনিয়ে নিয়েছেন পিভি সিন্ধু। চোট সারিয়ে ফেরার পরেও এমন কিছু খেলতে পারছিলেন না। মানসিক ভাবেও চাপে থাকছিলেন। সাইনার স্বাভাবিক খেলাটা হারিয়ে গিয়েছে বলেও আক্ষেপ করছিলেন অনেকে। কিন্তু ইন্দোনেশিয়া মাস্টার্সের প্রথম থেকেই ভালো ছন্দে ছিলেন সাইনা। সিন্ধু হেরে গেলেও তিনি একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন। তাই যেভাবেই জয় আসুক না কেন, তা সাইনার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বলেই মত বিশেষজ্ঞদের। এ দিনের জয়ের পর থেকেই হয়তো নিজের পুরনো সাইনাতে ফিরতে শুরু করবেন তিনি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```