Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আমিরের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব রাখুক বিরাটরা, পরামর্শ শচীনের

দ্য ওয়াল ব্যুরো: আগের বার যখন এই দুই দলের সাক্ষাৎ হয়েছিল, ভারতকে লজ্জার হার হারতে হয়েছিল। আর তাই রবিবার বিশ্বকাপে ভারত পাক ম্যাচের উত্তেজনা অন্য ম্যাচের তুলনায় বেশ খানিকটা বেশি। একদিকে যখন পাকিস্তানি সমর্থকরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনা

আমিরের বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব রাখুক বিরাটরা, পরামর্শ শচীনের

শেষ আপডেট: 14 June 2019 12:58

দ্য ওয়াল ব্যুরো: আগের বার যখন এই দুই দলের সাক্ষাৎ হয়েছিল, ভারতকে লজ্জার হার হারতে হয়েছিল। আর তাই রবিবার বিশ্বকাপে ভারত পাক ম্যাচের উত্তেজনা অন্য ম্যাচের তুলনায় বেশ খানিকটা বেশি। একদিকে যখন পাকিস্তানি সমর্থকরা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তাঁদের জয়ের স্বপ্নে বিভোর, অন্যদিকে তখন ভারতীয় সমর্থকরা নিজেদের বিশ্বকাপের রেকর্ড বুক তুলে ধরছেন। আর এর মাঝেই ভারতীয়দের ব্যাটসম্যানদের একটি টিপস দিয়ে পাঠালেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। পাক পেসার মহম্মদ আমিরের সামনে ইতিবাচক মানসিকতা নিয়ে নামার পরামর্শ দিলেন শচীন। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর শচীন একটি সাক্ষাৎকারে বলেন, "আমি ভারতীয় ব্যাটসম্যানদের বলবো মহম্মদ আমিরের বিরুদ্ধে যেন কোনও রকমের নেতিবাচক মানসিকতা নিয়ে তাঁরা না নামেন। আমিরের বল ছেড়ে দেব, এই মানসিকতা যেন না থাকে বিরাট-রোহিতদের মধ্যে। ওদের উচিত বল অনুযায়ী খেলা। সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে থাকা। আলাদা করে কিছু করার দরকার নেই ওদের।" শচীন জানিয়েছেন, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত ও বিরাটকেই লম্বা ইনিংস খেলার দায়িত্ব নিতে হবে। শচীন বলেন, "ওদের দু'জনের মধ্যে একজনকে শেষ পর্যন্ত থাকতে হবে। কারণ পাক বোলাররা ওদের দু'জনকেই সবথেকে বেশি আক্রমণ করবে। কারণ ওরা জানে বিরাট ও রোহিতকে প্যাভিলিয়নে পাঠাতে পারলে কাজটা অনেক সহজ হবে। কিন্তু এই দলে সবথেকে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান ওরা। তাই ওদের সেই দায়িত্ববোধ দেখাতে হবে।" সেইসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক থাকার নির্দেশ দিয়েছেন শচীন। তিনি বলেন, "আমাদের সব বিভাগে আক্রমণাত্মক হতে পারে। শরীরী ভাষাতেও সেই আক্রমণাত্মক ভাষা দেখাতে হবে। তাহলেই পাকিস্তান চাপে পড়ে যাবে।" ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডের ওভালেই ভারতের সামনে দুরন্ত বল করেছিলেন বাঁ'হাতি মহম্মদ আমির। রোহিত, বিরাটকে আউট করে ভারতকে বিরাট ধাক্কা দিয়েছিলেন আমির। তাই আমিরের ব্যাপারে অতিরিক্ত সতর্ক হয়ে খেলার নির্দেশ দিয়েছেন শচীন।

```