Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই লাল কার্ড রোনাল্ডোর

দ্য ওয়াল ব্যুরো: নতুন জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই অঘটন। ২৯ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে তাতে দলের জয় আটকায়নি। পিয়ানিচের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হারালো জুভেন্টাস। খ

জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই লাল কার্ড রোনাল্ডোর

শেষ আপডেট: 20 September 2018 04:25

দ্য ওয়াল ব্যুরো: নতুন জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমেই অঘটন। ২৯ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তবে তাতে দলের জয় আটকায়নি। পিয়ানিচের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে হারালো জুভেন্টাস। খেলার বয়স তখন ২৯ মিনিট। রোনাল্ডোর করা ট্যাকল আঘাত পেয়ে মাটিতে পড়ে যান ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেসন মুরিলো। তখনও ঠিক ছিল। তারপর মুরিলোকে মাটি থেকে ওঠার জন্য জোরাজুরি করতে থাকেন সিআর সেভেন। তখনই মুরিলোর মাথার সঙ্গে রোনাল্ডোর মাথা ঠোকা খায়। এই দেখে জার্মান রেফারি ফেলিক্স ব্রিচ সরাসরি লাল কার্ড দেখান রোনাল্ডোকে। এই সিদ্ধান্ত শুনে মাটিতে বসে পড়েন তিনি। তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছিল এই সিদ্ধান্তে কতটা অবাক হয়েছেন তিনি। যদিও এক ঘণ্টারও বেশি সময় দশ জনে খেলেও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে অসুবিধা হয়নি রোনাল্ডোর দলের৷ জোড়া পেনাল্টি থেকে গোল করে জুভেন্তাসের জয় নিশ্চিত করেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ৷ ম্যাচের একেবারে শেষ লগ্নে পোনাল্টি পেয়েছিল ভ্যালেন্সিয়াও৷ যদিও স্পটকিক থেকে ব্যবধান কমাতে ব্যর্থ হন দানি পারেজো৷ ফলে জুভেন্তাস ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করে ২-০ গোলে ম্যাচ জিতে৷ এই লাল কার্ড দেখার ফলে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে নিজের পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না সিআর সেভেন। তবে এই লাল কার্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন ফুটবলার, বিশেষজ্ঞ থেকে শুরু করে সমর্থক, দুভাগে ভাগ হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব। একদল প্রশংসা করেছেন রেফারির। তাঁদের বক্তব্য রোনাল্ডোর মতো খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে সাহস লাগে। অন্য দলের প্রশ্ন, রোনাল্ডো রিয়েল মাদ্রিদে থাকলেও কি একই সাহস দেখাতে পারতেন রেফারি?

```