Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মাথায় চোট পন্থের, বাদ দ্বিতীয় ওয়ান ডে থেকে

দ্য ওয়াল ব্যুরো: অজি পেসার প্যাট কামিংসের বল ব্যাটে লাগার পর মাথায় লেগে জমা পড়েছিল ফিল্ডারের হাতে। আউট হয়ে মাঠ ছাড়ার পর ওয়াংখেড়েতে আর নামতে দেখা যায়নি ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে। ২৪ ঘণ্টা পর বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল কনকাশ

মাথায় চোট পন্থের, বাদ দ্বিতীয় ওয়ান ডে থেকে

শেষ আপডেট: 15 January 2020 15:56

দ্য ওয়াল ব্যুরো: অজি পেসার প্যাট কামিংসের বল ব্যাটে লাগার পর মাথায় লেগে জমা পড়েছিল ফিল্ডারের হাতে। আউট হয়ে মাঠ ছাড়ার পর ওয়াংখেড়েতে আর নামতে দেখা যায়নি ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে। ২৪ ঘণ্টা পর বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল কনকাশন চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না পন্থ। প্রথম ভারতীয় হিসেবে কনকাশন চোটের কারণে ম্যাচ খেলতে পারবেন না পন্থ। এদিন বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, “পন্থকে দ্বিতীয় ম্যাচের জন্য দল থেকে বাদ দেওয়া হয়েছে। তৃতীয় ওয়ান ডেতে তিনি খেলবেন কিনা, তা নির্ভর করবে কী ভাবে তিনি সেরে উঠছেন তার উপর।” জানা গিয়েছে, বোর্ডের নিয়ম অনুযায়ী পন্থকে বেঙ্গালুরুতে রিহ্যাবে পাঠানো হয়েছে। বিসিসিআইয়ের তরফে আরও জানানো হয়েছে, “হেলমেটে লাগার পর দ্বিতীয় ম্যাচে আর নামতে পারেননি পন্থ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে তাঁকে ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পন্থের মাথায় স্ক্যান করা হয়েছে। সব রিপোর্ট ভাল। হাসপাতাল থেকে ছাড়ার পর তাঁকে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ে যাওয়া হয়েছে।” ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত। সুতরাং ততদিন পর্যন্ত পন্থের কাছে সুযোগ রয়েছে সুস্থ হয়ে ওঠার। বোর্ড সূত্রে জানানো হয়েছে, প্রথম ওয়ান ডের মতো দ্বিতীয় ওয়ান ডেতেও উইকেট কিপারের ভূমিকায় দেখা যাবে লোকেশ রাহুলকে। অন্যদিকে পন্থের জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে মনীশ পাণ্ডে ও কেদার যাদবের মধ্যে একজনের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে রাজকোটে মনীশ পাণ্ডেকেই দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি।

```