Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হাফডজন হারের পর কোহলি-ডিভিলিয়ার্স যুগলবন্দিতে পঞ্জাব বধ বেঙ্গালুরুর

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলের ম্যাচে মুম্বই জয় করেছিল আইপিএলের সেকেন্ড লাস্ট বয় রাজস্থান। রাতের খেলায় জয়ে ফিরল লাস্ট বয় বেঙ্গালুরুও। পঞ্জাবের ঘরের মাঠে অশ্বিনের দলকে হারিয়ে চলতি মরসুমে প্রথম জয় পেল বিরাট অ্যান্ড কোং। বিফলে গেল গেইলের ৯৯।

হাফডজন হারের পর কোহলি-ডিভিলিয়ার্স যুগলবন্দিতে পঞ্জাব বধ বেঙ্গালুরুর

শেষ আপডেট: 13 April 2019 18:28

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেলের ম্যাচে মুম্বই জয় করেছিল আইপিএলের সেকেন্ড লাস্ট বয় রাজস্থান। রাতের খেলায় জয়ে ফিরল লাস্ট বয় বেঙ্গালুরুও। পঞ্জাবের ঘরের মাঠে অশ্বিনের দলকে হারিয়ে চলতি মরসুমে প্রথম জয় পেল বিরাট অ্যান্ড কোং। বিফলে গেল গেইলের ৯৯। কোহলি-ডিভিলিয়ার্স যুগলবন্দিতে প্রীতি জিন্টার দলকে হারাল বেঙ্গালুরু। এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কোহলি। প্রথম থেকেই মারকুটে মেজাজে ছিলেন গেইল। কিন্তু অন্যপ্রান্তে পরপর উইকেট পড়ছিল। চাহাল ও মঈন আলির স্পিন এবং তরুণ পেসার নবদীপ সাইনির আঁটোসাঁটো বোলিংয়ে একে একে ফিরে যান লোকেশ রাহুল, আগরওয়াল, সরফরাজ খানরা। ওপেন করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করলেন গেইল। শেষ পর্যন্ত ৬৪ বলে ৯৯ করে অপরাজিত থাকেন তিনি। পঞ্জাব করে ১৭৩ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিংস ইলেভেন বোলারদের উপর চাপ বাড়াতে থাকেন পার্থিব পটেল ও বিরাট কোহলি। পার্থিব ৯ বলে ১৯ করে আউট হলেও খেলা চালিয়ে যান কোহলি। তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়েন ডিভিলিয়ার্স। কিন্তু শেষদিকে শামির বলে ৬৭ করে আউট হয়ে যান কোহলি। কিছুটা চাপে পড়ে যায় বেঙ্গালুরু। কিন্তু উইকেটে তখনও ছিলেন ডিভিলিয়ার্স। মুম্বইয়ের বিরুদ্ধে জেতাতে না পারলেও এ দিন দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। ৫৯ করে অপরাজিত থাকেন ডিভিলিয়ার্স। স্টোয়নিস ১৬ বলে ২৮ করে অপরাজিত থাকেন। চার বল বাকি থাকতেই জিতে যায় বেঙ্গালুরু। এ দিনের জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলল বিরাট ব্রিগেড। সেইসঙ্গে আরও জমে গেল আইপিএল।

```