Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আট রানে সাত উইকেট, শামি-কুরানের দাপটে অবিশ্বাস্য জয় প্রীতির কিংস ইলেভেনের

দ্য ওয়াল ব্যুরো : আট রানে সাত উইকেট পড়ল। দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল কিংস ইলেভেন পঞ্জাব। চলতি মরসুমের প্রথম হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তরুণ পেসার স্যাম কুরান। বোলারদের দাপটেই ঘরের মাঠে জিতল প্রীতি জিন্টার কিংসরা। প্রথমে ব্যাট করতে নেম

আট রানে সাত উইকেট, শামি-কুরানের দাপটে অবিশ্বাস্য জয় প্রীতির কিংস ইলেভেনের

শেষ আপডেট: 1 April 2019 19:03

দ্য ওয়াল ব্যুরো : আট রানে সাত উইকেট পড়ল। দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল কিংস ইলেভেন পঞ্জাব। চলতি মরসুমের প্রথম হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তরুণ পেসার স্যাম কুরান। বোলারদের দাপটেই ঘরের মাঠে জিতল প্রীতি জিন্টার কিংসরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পঞ্জাবের। এ দিন দলে ছিলেন না ক্রিস গেইল। ফলে স্যাম কুরানকে ওপেন করতে পাঠানো হয়। রাহুল দ্রুত আউট হয়ে যান। কুরানও ২০ করে প্যাভিলিয়নে ফেরেন। ময়াঙ্ক আগরওয়ালও রান পাননি। মিডল অর্ডারে খেলার হাল ধরেন সরফরাজ খান ও ডেভিড মিলার। সরফরাজ ৩৯ ও মিলার ৪৩ করে আউট হন। মন্দীপ সিং ২৯ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৬ তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই অশ্বিনের শিকার হন আগের দিনের হিরো পৃথ্বী শ। ধাওয়ান ও শ্রেয়স আয়ার পার্টনারশিপ গড়েন। শিখর ৩০ ও আয়ার ২৮ করে আউট হন। তারপর খেলা ধরেন ঋষভ পন্থ ও কলিন ইনগ্রাম। ১৪৪ রানে ৩ উইকেট ছিল দিল্লির। জয়ের জন্য ২০ বলে ২৩ রান দরকার ছিল। তখনই বদলালো খেলা। প্রথমে পন্থকে বোল্ড করেন শামি। ওই ওভারেই অশ্বিনের ডাইরেক্ট থ্রোয়ে রান আউট হন ক্রিস মরিস। পরের ওভারে কুরানের বলে আউট হন ইনগ্রাম ও হর্ষল পটেল। ১৯তম ওভারে শামি আউট করেন হনুমা বিহারীকে। শেষ ওভারের প্রথম দুই বলে রাবাদা ও লামিচানেকে আউট করে দলকে জেতান কুরান। ১৪৪ রানে ৩ উইকেট থেকে ১৫২ রানে অলআউট হয়ে যায় দিল্লি। আইপিএল-এর সবথেকে কমবয়সী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেন স্যাম কুরান। এই জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু'নম্বরে উঠে এল অশ্বিনের পঞ্জাব।

```