Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রেনবোকে হারাল পিয়ারলেস, লিগের ফয়সালা শেষ ম্যাচেই

দ্য ওয়াল ব্যুরো: রেনবোর বিরুদ্ধে সাবধানী ফুটবল খেললেন পিয়ারলেস ফুটবলাররা। দীপেন্দু দুয়ারির করা একমাত্র গোলে রেনবোকে হারাল জহর দাসের দল। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে এক জায়গায় পৌঁছে গেল পিয়ারলেস। অর্থাৎ রবিবার লিগের শেষ দিনই বোঝা যাবে কে হ

রেনবোকে হারাল পিয়ারলেস, লিগের ফয়সালা শেষ ম্যাচেই

শেষ আপডেট: 27 September 2019 11:02

দ্য ওয়াল ব্যুরো: রেনবোর বিরুদ্ধে সাবধানী ফুটবল খেললেন পিয়ারলেস ফুটবলাররা। দীপেন্দু দুয়ারির করা একমাত্র গোলে রেনবোকে হারাল জহর দাসের দল। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে এক জায়গায় পৌঁছে গেল পিয়ারলেস। অর্থাৎ রবিবার লিগের শেষ দিনই বোঝা যাবে কে হবে এ বারের ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন। আগের ম্যাচে না খেললেও এ দিন দলে ফিরে আসেন পিয়ারলেসের সেরা স্ট্রাইকার ক্রোমা। শুরু থেকেই চাপ রেখেছিলেন পিয়ারলেস ফুটবলাররা। তার ফলও মেলে। ১০ মিনিটের মাথায় বাঁ'প্রান্তে বল ধরে টপ বক্স থেকে ডান পায়ের বাঁক খাওয়ানো শটে গোল করে পিয়ারলেসকে এগিয়ে দেন দীপেন্দু দুয়ারি। তার দু'মিনিট পরেই ক্রোমার শট বারে লেগে ফেরে। মাঝে মধ্যে আক্রমণে ওঠার চেষ্টা করছিলেন রেনবো ফুটবলাররাও। কিন্তু পঙ্কজ মৌলা, ফুলচাঁদ হেমব্রমদের জমাট ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি। পিয়ারলেসও কিছু সুযোগ পায়। কাজে লাগাতে পারেননি ক্রোমারা। প্রথমার্ধের শেষ দিকে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে রেনবো। সুজয়, অভিজিৎ, ফেলিক্স চিডিরা চাপ বাড়ান। বেশ কিছু ভালো সেভ করেন পিয়ারলেস গোলকিপার অরূপ দেবনাথ। দ্বিতীয়ার্ধে সাবধানী খেলা শুরু করে পিয়ারলেস। আক্রমণের থেকে ডিফেন্সেই নজর দেয় তারা। ফলে আক্রমণের চাপ বেশি ছিল রেনবোর। কিন্তু গোলের মুখ খুলছিল না। এর মধ্যেই ক্রোমার গোল অফসাইডের জন্য বাতিল হয়। ৬২ মিনিটে ক্রোমার জোরালো শট ফের বারে লেগে ফেরে। নইলে ব্যবধান অনেকটাই বাড়াতে পারত পিয়ারলেস। শেষ পর্যন্ত ১-০ ফলেই শেষ হয় খেলা। এর ফলে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে একই জায়গায় পিয়ারলেস ও ইস্টবেঙ্গল। যদিও গোল পার্থক্যে পিয়ারলেস এগিয়ে ( পিয়ারলেসের ১১ ও ইস্টবেঙ্গলের ৭ )। রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলতে নামবে পিয়ারলেস। একই সময়ে কাস্টমসের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচেই হবে লিগের ফয়সালা।  

```