Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিসিসিআইয়ের দাবি মিথ্যে, এশিয়া একাদশে না খেলার অন্য যুক্তি পাক ক্রিকেট বোর্ডের

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি ২০ ম্যাচের আয়োজন করেছে বিসিবি। এই ম্যাচ নিয়ে তরজা শুরু হয়েছে বিসিসিআই ও পিসিবির মধ্যে। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়

বিসিসিআইয়ের দাবি মিথ্যে, এশিয়া একাদশে না খেলার অন্য যুক্তি পাক ক্রিকেট বোর্ডের

শেষ আপডেট: 27 December 2019 09:13

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দু’টি টি ২০ ম্যাচের আয়োজন করেছে বিসিবি। এই ম্যাচ নিয়ে তরজা শুরু হয়েছে বিসিসিআই ও পিসিবির মধ্যে। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, এই ম্যাচে কোনও পাকিস্তানি ক্রিকেটার খেলবে না বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্যদিকে বিসিসিআইয়ের এই দাবিকে উড়িয়ে পাকিস্তান বোর্ডের দাবি, সেই সময় পাকিস্তান সুপার লিগ চলায় এই ম্যাচে খেলতে পারবে না তাদের কোনও ক্রিকেটার। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব জয়েশ গর্গ সংবাদমাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেছেন, “যতদূর জানি, এশিয়া কাপে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে খেলতে দেখা যাবে না। আমাদের এটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। এশিয়া একাদশের হয়ে কতজন ভারতীয় ক্রিকেটার খেলবেন তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।” এর পরেই শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, "পাকিস্তানের ক্রিকেট ফ্যানদের ভুল বোঝানোর জন্য তথ্য বিকৃত করছে বিসিসিআই। বাংলাদেশ বোর্ডের তরফে কিছু বলা হয়নি। বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দু'টি ম্যাচ হওয়ার কথা ১৬-২০ মার্চের মধ্যে। ওই সময় পাকিস্তান সুপার লিগ চলবে। পিএসএল শেষ হচ্ছে ২২ মার্চ। এই টুর্নামেন্ট চলার জন্যই পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারবে না বাংলাদেশে। বিসিবিকে আমরা মৌখিক ও লিখিত ভাবে দুঃখপ্রকাশ করেছি। ওরা বিষয়টা বুঝতে পেরেছে।" এর আগে শোনা যায়, এই টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত না করার প্রধান কারণ বিসিসিআই। ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছিল, পাক ক্রিকেটাররা খেললে সেই টুর্নামেন্টে ভারত থেকে কোনও ক্রিকেটার পাঠানো হবে না। তারপরেই নাকি এই সিদ্ধান্ত নেয় বিসিবি। ২৪ ঘণ্টার মধ্যেই সেই ব্যাপারে নিজেদের মত জানাল পিসিবি। ইতিমধ্যেই এই ম্যাচের জন্য সাতজন ভারতীয় ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাঁরা হলেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। এদের মধ্যে অন্তত পাঁচজন ক্রিকেটারকে পাঠানো হবে বলে খবর। কাদের পাঠানো হবে তা ঠিক করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।  

```