Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গম্ভীরের কেরিয়ার আমিই শেষ করেছি, দাবি পাক পেসারের

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ আফ্রিদি থেকে শুরু করে ইমরান খান, একাধিক ব্যক্তিকে নিজের টুইটের নিশানা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এ বার গম্ভীরকে নিশানা করলেন পাক পেস বোলার মহম্মদ ইরফান। পাক পেসারের দাবি তিন

গম্ভীরের কেরিয়ার আমিই শেষ করেছি, দাবি পাক পেসারের

শেষ আপডেট: 7 October 2019 11:02

দ্য ওয়াল ব্যুরো: শাহিদ আফ্রিদি থেকে শুরু করে ইমরান খান, একাধিক ব্যক্তিকে নিজের টুইটের নিশানা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এ বার গম্ভীরকে নিশানা করলেন পাক পেস বোলার মহম্মদ ইরফান। পাক পেসারের দাবি তিনিই গম্ভীরের কেরিয়ার শেষ করেছেন। সম্প্রতি এক পাক সংবাদমাধ্যমে এই দাবি করেছেন ইরফান। তিনি বলেন, "২০১২-১৩ সালের ভারত সফরে আমার বলে ভয় পেয়েছিল গম্ভীর। আমার বলে গম্ভীর তিনবার আউট হয়। গুড লেন্থের বলে বোল্ড হতো। আমার শর্ট বলও গম্ভীর খেলতে পারত না। আমার মনে হয় সেজন্যই গম্ভীর অবসর নিয়ে নিয়েছে। ওর কেরিয়ার আমিই শেষ করে দিয়েছি।" ইরফান আরও বলেন, "ওই সফর চলাকালীন গম্ভীর আমার দিকে তাকাতে ভয় পেত। এমনকি নেটেও আমার চোখের দিকে তাকাত না। এরকম হয়। যখন কেউ কাউকে ভয় পায়, তখন তার দিকে তাকায় না। শুধু গম্ভীর নয় গোটা ভারতীয় দলেরই আমার বোলিং খেলতে সমস্যা হয়েছিল। আমাকে সে কথা বিরাট বলেছিল।" মহম্মদ ইরফানের বলে ভয় পেয়েই গৌতম গম্ভীরের কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল কিনা সে বিষয়ে অবশ্য এখনও গম্ভীর নিজে মুখ খোলেননি। তবে ২০১২-১৩ সালের ওই সফরে ইরফানের বলে তিনবার নয়, দু'বার আউট হয়েছিলেন গম্ভীর। প্রথম ও তৃতীয় ওয়ান ডেতে। দুটি টি ২০টে তিনি রান আউট হন এনং দ্বিতীয় ওয়ান ডেতে উমর গুলের বলে আউট হন গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর আর ভারতীয় দলের হয়ে টি ২০ খেলেননি গম্ভীর। অবশ্য তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলেছেন তিনি। সেই ওয়ান ডে সিরিজই তাঁর খেলা শেষ ওয়ান ডে। যদিও ২০১৬ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন ভারতের এই প্রাক্তন বাঁ'হাতি ওপেনার।  

```