Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ফের ধাক্কা মোহনবাগানে, ঘরোয়া লিগে আটকে দিল কাস্টমস

দ্য ওয়াল ব্যুরো: খেলার ৮৮ মিনিট পর্যন্ত আনন্দ হচ্ছিল গ্যালারিতে। কিন্তু তারপরেই চুপ করে গেল সবুজ-মেরুন গ্যালারি। কাস্টমসের কাছেও যে আটকে যেতে হবে, তা স্বপ্নেও ভাবেননি বাগান সমর্থকরা। ডুরান্ড কাপে জয়ের ধরে অব্যহত থাকলেও ঘরোয়া লিগে এখনও জয়ের

ফের ধাক্কা মোহনবাগানে, ঘরোয়া লিগে আটকে দিল কাস্টমস

শেষ আপডেট: 14 August 2019 11:41

দ্য ওয়াল ব্যুরো: খেলার ৮৮ মিনিট পর্যন্ত আনন্দ হচ্ছিল গ্যালারিতে। কিন্তু তারপরেই চুপ করে গেল সবুজ-মেরুন গ্যালারি। কাস্টমসের কাছেও যে আটকে যেতে হবে, তা স্বপ্নেও ভাবেননি বাগান সমর্থকরা। ডুরান্ড কাপে জয়ের ধরে অব্যহত থাকলেও ঘরোয়া লিগে এখনও জয়ের মুখ দেখতে পেল না মোহনবাগান। পিয়ারলেসের কাছে হারের পর কাস্টমসের সঙ্গে ড্র করল কিবু ভিকুনার দল। আগের দিন ঘরোয়া লিগের ম্যাচে পিয়ারলেসের কাছে লজ্জার হারের পর অনেক সমালোচনা হয়েছিল গোলরক্ষক শিল্টন পালের আউটিং নিয়ে। তাই দ্বিতীয় ম্যাচে তেকাঠির নীচে দাঁড়িয়েছিলেন শঙ্কর রায়। আর কোচ কিবু ভিকুনার সিদ্ধান্ত যে সঠিক তা প্রতি মুহূর্তে প্রমাণ করলেন তরুণ শঙ্কর। গোলের নীচে এ দিন তিনি ছিলেন অভেদ্য। কিন্তু শেষ পর্যন্ত ডিফেন্ডারদের দোষে গোল খেতে হলো বাগানকে। এ দিন শুরু থেকেই আক্রমণ করতে থাকে সেবুজ-মেরুন ব্রিগেড। শুরুর দিকেই কয়েকটি সুযোগ পান চামারো। কিন্তু গোল আসেনি। গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষ করতে হলো ২১ মিনিট পর্যন্ত। বেইতিয়ার ফ্রিকিক থেকে চামারোর হেড দারুণ বাঁচান কাস্টমসের গোলকিপার শুভম। কিন্তু ফিরতি বলে টপ বক্স থেকে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন ডিফেন্ডার ফ্রান্সিসকো গঞ্জালেজ। গোল খাওয়ার পরেই কাস্টমসের কোচ নামান স্ট্রাইকার ফিলিপ্সকে। তারপরেই বদলে যায় কাস্টমসের খেলা। ৩৮ মিনিটের মাথায় ফিলিপ্সের ডান পায়ের শট প্রতিহত হয় শঙ্করের হাতে। প্রথমার্ধে আর গোল হয়নি। ১-০ এগিয়েই বিরতিতে যায় দু'দল। দ্বিতীয়ার্ধে আরও বেশি করে আক্রমণে ওঠে কাস্টমস। স্ট্যানলি, ফিলিপ্স, সুমিতরা মাঝেমধ্যেই ত্রাসের সৃষ্টি করছিলেন বাগান গোলের সামনে। ৫৪ মিনিটে সুমিত ঘোষের শট একটুর জন্য বাইরে বেরিয়ে যায়। তারপরেই খারাপ সময় আসে বাগানের। ৬২ মিনিটের মাথায় ফিলিপ্সকে ফাউল করে লাল কার্ড দেখেন কিমকিমা। ৬৫ মিনিটে স্ট্যানলির ফ্রিকিক দুরন্ত বাঁচান শঙ্কর। ১০ জনের বাগানের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করতে থাকে কাস্টমস। তারমধ্যেই ৮৩ মিনিটে লাল কার্ড দেখেন কাস্টমসের দেবায়ন সাহা। কিন্তু তারপরেই অঘটন। ৮৮ মিনিটে কর্নার থেকে ফিলিপ্সের জোরালো হেড শঙ্কর বাঁচালেও ফিরতি বলে গোল করে যান স্ট্যানলি। সমতা ফেরায় কাস্টমস। বাকি সময়ে অনেক চেষ্টা করলেও গোল করতে পারেনি মোহনবাগান। ফলে দু'ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাগান সমর্থকদের।

```