Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শুভ-র গোলে রেনবোকে হারিয়ে জয় বাগানের

দ্য ওয়াল ব্যুরো : এক তরুণ বাঙালি ফুটবলারের হাত ধরেই ফের জয়ের পথে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে এই কল্যাণী স্টেডিয়ামেই এরিয়ানের কাছে ১-২ গোলে হারতে হয়েছিল কিবু ভিকুনার দলকে। সেই ম্যাচেও বাগানের হয়ে একমাত্র গোল করেছিলেন শুভ ঘোষে। রবিবাসরীয় বিকে

শুভ-র গোলে রেনবোকে হারিয়ে জয় বাগানের

শেষ আপডেট: 15 September 2019 13:38

দ্য ওয়াল ব্যুরো : এক তরুণ বাঙালি ফুটবলারের হাত ধরেই ফের জয়ের পথে ফিরল মোহনবাগান। আগের ম্যাচে এই কল্যাণী স্টেডিয়ামেই এরিয়ানের কাছে ১-২ গোলে হারতে হয়েছিল কিবু ভিকুনার দলকে। সেই ম্যাচেও বাগানের হয়ে একমাত্র গোল করেছিলেন শুভ ঘোষে। রবিবাসরীয় বিকেলে দ্বিতীয়ার্ধে সেই শুভ-রই করা একমাত্র গোলে রেনবোকে হারাল সবুজমেরুন ব্রিগেড। এ দিন বাগানের জার্সি গায়ে ডিফেন্সে অভিষেক হলো ড্যানিয়েল সাইরাসের। প্রথম ম্যাচে খারাপ খেললেন না ড্যানিয়েল। ডিফেন্সে গুরজিন্দর, চুলোভাদের সঙ্গে ভালোই বোঝাপড়া দেখালেন তিনি। সেইসঙ্গে কর্নার বা ফ্রিকিকের সময় হেডে উঠে গিয়েও সাহায্য করলেন নিজের দলের ফুটবলারদের। তবে শুরু থেকেই কিছুটা ছন্নছাড়া ফুটবল হচ্ছিল দু'দলেরই। মোহনাবাগান আক্রমণ করলেও সেই আক্রমণ দানা বাঁধছিল না। স্ট্রাইক লাইনে এ দিন শুরু থেকে সালভাদর মার্টিনেজ পেরেজকে নামাননি কিবু ভিকুনা। বেশিরভাগ খেলা হচ্ছিল মাঝমাঠে। দু'দলই গোল করার মতো সহজ সুযোগ তেমন তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে শুভকে নামান কোচ ভিকুনা। তারপরেই ফল পেল বাগান। ৬৮ মিনিটের মাথায় কর্নার থেকে বেইতিয়ার ক্রসে জোরালো হেড করে দলকে এগিয়ে দিলেন শুভ। গোল করার পরেই যেন বাগান ফুটবলারদের মনোবল অনেকটা বেড়ে যায়। একের পর এক আক্রমণ আসতে থাকে। অন্যদিকে রেনবো গোলশোধের চেষ্টা করলেও সজাগ ছিল সবুজমেরুন ডিফেন্স। শেষ দিকে পরিবর্ত হিসেবে নামেন পেরেজ। অতিরিক্ত সময়ে তাঁর হেড পোস্টে গিয়ে লাগে। শেষ পর্যন্ত ১-০ গোলেই ম্যাচ জেতে বাগান। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট হলো মোহনবাগানের। আগের দিন পিয়ারলেস ড্র করায় এখনও সুযোগ রয়েছে তাদের। অবশ্য তার জন্য শুধু নিজেদের বাকি তিন ম্যাচ জিতলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের খেলার দিকেও। তবে একটা কথা বলা যায়, মোহনবাগান অ্যাকাডেমির ছেলে তরুণ শুভ ঘোষের হাত ধরে কিন্তু ফের স্বপ্ন দেখছেন বাগান সমর্থকরা।

```