Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কালীঘাটকে ৩-০ গোলে হারিয়ে লিগ শেষ করল বাগান

দ্য ওয়াল ব্যুরো : শেষ ম্যাচ খেলতে নামার আগে অঙ্কের হিসেবে সামান্য সুযোগ ছিল মোহনবাগানের সামনে। কিন্তু বারাসাতে পিয়ারলেস গোল করে এগিয়ে যাওয়ার পরে সব আশা শেষ হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের। কালীঘাটের বিরুদ্ধে ম্যাচ হয়ে দাঁড়ায় কার্যত নিয়মরক্ষার।

কালীঘাটকে ৩-০ গোলে হারিয়ে লিগ শেষ করল বাগান

শেষ আপডেট: 29 September 2019 11:52

দ্য ওয়াল ব্যুরো : শেষ ম্যাচ খেলতে নামার আগে অঙ্কের হিসেবে সামান্য সুযোগ ছিল মোহনবাগানের সামনে। কিন্তু বারাসাতে পিয়ারলেস গোল করে এগিয়ে যাওয়ার পরে সব আশা শেষ হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেডের। কালীঘাটের বিরুদ্ধে ম্যাচ হয়ে দাঁড়ায় কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে ৩-০ গোলে জয় পেল বাগান। এ দিন প্রথমার্ধে সেরকম ছন্দবদ্ধ ফুটবল খেলতে পারেননি মোহনবাগান ফুটবলাররা। সুযোগ তৈরি হলেও গোল আসেনি। কালীঘাট পুরোপুরি রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে নেমেছিল। অবনমনের আওতায় থাকায় তাদের প্রথম লক্ষ্য ছিল বাগানকে গোল করতে না দেওয়া। প্রথমার্ধে সেই কাজে তারা সফলও হয়। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ছবিটা। অনেক বেশি আক্রমণ করতে শুরু করে বাগান। প্রান্ত ধরে আক্রমণের ঝাঁঝ বাড়ে। তার ফলেই কালীঘাট ডিফেন্স ভেঙে পড়ে। ৬১ মিনিটের মাথায় গোল করে বাগানকে এগিয়ে দেন সালভাদর মার্টিনেজ পেরেজ। গোলের ব্যবধান বাড়াতে আক্রমণ করতেই থাকে সবুজ মেরুন ব্রিগেড। ৭৬ মিনিটের মাথায় গোল করেন শেখ ফৈয়াজ। তার দু'মিনিট পরেই গোল করে ব্যবধান আরও বাড়ান মোরান্তে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়েন কিবু ভিকুনার ছেলেরা। এ দিনের দলের পর ১১ ম্যাচে ২০ পয়েন্ট হল বাগানের। ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচ জিতলে তৃতীয় স্থানেই শেষ করতে হবে তাদের। এ দিনের ফলের পর হাত কামড়াচ্ছেন সবুজ মেরুন সমর্থকরা। যেভাবে কাস্টমস বা এরিয়ানের মতো দলের কাছে পয়েন্ট নষ্ট করেছেন বেইতিয়ারা তারই খেসারত দিতে হল। নইলে এ বারও হয়তো লিগ ঢুকত গঙ্গাপাড়ের তাঁবুতেই।  

```