Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এরিয়ানের বিরুদ্ধে জয়, কল্যাণীতে ডার্বির মহড়া সেরে রাখল বাগান

দ্য ওয়াল ব্যুরো:  ডার্বির ঠিক আগেই নিজেদের ঘরের মাঠ ছেড়ে কল্যাণীতে এরিয়ানের বিরুদ্ধে লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মোহনবাগান। ২-০ গোলে রাজদীপ নন্দীর ছেলেদের হারিয়ে ডার্বির প্রস্তুতি ভালো করেই সেরে রাখল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা।

এরিয়ানের বিরুদ্ধে জয়, কল্যাণীতে ডার্বির মহড়া সেরে রাখল বাগান

শেষ আপডেট: 29 August 2018 11:07

দ্য ওয়াল ব্যুরো:  ডার্বির ঠিক আগেই নিজেদের ঘরের মাঠ ছেড়ে কল্যাণীতে এরিয়ানের বিরুদ্ধে লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল মোহনবাগান। ২-০ গোলে রাজদীপ নন্দীর ছেলেদের হারিয়ে ডার্বির প্রস্তুতি ভালো করেই সেরে রাখল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা। কলকাতা লিগে এরিয়ান বরাবরই বড় দলগুলির কাছে শক্ত গাঁট। সেইভাবেই আক্রমণাত্মক শুরু করেছিল দুই দলই। খেলার যখন মাত্র ৮ মিনিট গড়িয়েছে তখন অরিজিৎ বাগুইয়ের কর্নার থেকে শিল্টনের উদ্দেশে হেড ব্যাক করেন হেনরি কিসেকা। সেকেন্ড হেডে বল জালে জড়িয়ে দেন শিল্টন ডি সিলভা। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে এই গোল হজম করে হতোদ্যম হয়ে পড়েননি এরিয়ানের খেলোয়াড়েরা। মাঝেমধ্যেই আক্রমণ তুলে আনতে থাকেন কুনাল, ইমানুয়েলরা। কিন্তু ডিকা, গুরজিন্দর কুমারের ডিফেন্স ভাঙতে পারেননি তাঁরা। অন্যদিকে দু প্রান্ত দিয়ে ব্রিটো, অভিষেক আম্বেকর, অরিজিৎ বাগুই ও পিন্টু মাহাতারা একের পর এক ক্রস তুলে আনতে থাকেন। কিছু সহজ সুযোগ নষ্ট করেন ডিকা, হেনরিরা। দ্বিতীয়ার্ধেও একই ছবি। দু'দলই আক্রমণাত্মক খেলতে থাকে। একদিকে মোহনবাগান যেমন গোলসংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে তেমনই গোল শোধের চেষ্টা করতে থাকে এরিয়ান। কিন্তু কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি। ৮৩ মিনিটের মাথায় ডান প্রান্তে বল ধরে ডিকার জন্য ঠিকানা লেখা ক্রস রাখেন কিসেকা। দুরন্ত হেডে গোল করে ব্যবধান বাড়ান ডিকা। তারপরেও বেশ কিছু সুযোগ পায় মোহনবাগান। কিন্তু গোল করতে পারেননি। এই জয়ের ফলে ফের লিগ তালিকায় শীর্ষে উঠে এল সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে ভালোভাবেই সেরে রাখলো ডার্বির মহড়া।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন


```