Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরব সাগরের তীরে আছড়ে পড়ল পোলার্ড ঝড়, কাজে এল না রাহুলের সেঞ্চুরি

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইনিংসের মাঝ বরাবর গিয়েও মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে পঞ্জাব। কিন্তু ঠিক তখনই আরব সাগরের তীরে আছড়ে পড়ল পোলার্ড ঝড়। ফের এক ক্যারিবিয়ান তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল পঞ্জাব বোলিং। একার হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে গেলেন

আরব সাগরের তীরে আছড়ে পড়ল পোলার্ড ঝড়, কাজে এল না রাহুলের সেঞ্চুরি

শেষ আপডেট: 10 April 2019 19:03

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই ইনিংসের মাঝ বরাবর গিয়েও মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতে যাবে পঞ্জাব। কিন্তু ঠিক তখনই আরব সাগরের তীরে আছড়ে পড়ল পোলার্ড ঝড়। ফের এক ক্যারিবিয়ান তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল পঞ্জাব বোলিং। একার হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে গেলেন পোলার্ড। এ দিন রোহিত শর্মার অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন পোলার্ড। কিন্তু শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন পঞ্জাবের দুই ওপেনার রাহুল ও গেইল। ৩৬ বলে ৬৩ করে গেইল আউট হলেও নিজের ব্যাটিং চালিয়ে যান রাহুল। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০০ করে অপরাজিত থাকেন তিনি। এটাই চলতি আইপিএলে রাহুলের প্রথম সেঞ্চুরি। ৪ উইকেটে ১৯৭ তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে উইকেট পড়ছিল মুম্বইয়ের। মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে ক্রমশ চাপে পড়ে যাচ্ছিল মুম্বই। ৯ ওভারে ৬২ রানে ৩ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। তারপরই মাঠে এলেন পোলার্ড। বাকিটা রূপকথা। ওয়াংখেড়ে দেখল মাসল পাওয়ার। কার্যত একার হাতে দলকে টেনে নিয়ে গেলেন তিনি। কিন্তু যখন ৫ বলে ৪ রান দরকার তখনই আউট হলেন পোলার্ড। তবে তার আগে ৩১ বলে ৮৩ করেছেন তিনি। তারপরেও শেষ বলে ২ রান দরকার ছিল মুম্বইয়ের। আরেক ওয়েস্ট ইন্ডিয়ান আলজারি জোসেফ ও রাহুল চাহার দৌড়ে সেই রান তুলে নেন। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্জাবকে টপকে তিন নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে জমে গেল যে বারের আইপিএলও।

```