Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তিরিশ পেরিয়েও এমন সাইড ভলি! মোহজাল বুনেই চলেছেন মেসি

দ্য ওয়াল ব্যুরো: এখনও ফুরিয়ে যাননি তিনি। এখনও একার পায়ে দলকে জেতাতে পারেন। খেতাবের আরও কাছে নিয়ে যেতে পারেন। হ্যাটট্রিক করতে পারেন। দলের চারটে গোলেই অবদান তাঁর। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে মেসি দেখালেন, কেন এখনও তাঁকে বলা হয়

তিরিশ পেরিয়েও এমন সাইড ভলি! মোহজাল বুনেই চলেছেন মেসি

শেষ আপডেট: 24 February 2019 09:30

দ্য ওয়াল ব্যুরো: এখনও ফুরিয়ে যাননি তিনি। এখনও একার পায়ে দলকে জেতাতে পারেন। খেতাবের আরও কাছে নিয়ে যেতে পারেন। হ্যাটট্রিক করতে পারেন। দলের চারটে গোলেই অবদান তাঁর। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে সেভিয়ার বিরুদ্ধে মেসি দেখালেন, কেন এখনও তাঁকে বলা হয় GOAT ( Greatest Of All Time )। সেভিয়ার বিরুদ্ধে বাঁ'পায়ের ভলিতে করা তাঁর গোল তো ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষ কয়েকটি ম্যাচে ভালো সময় যাচ্ছিল না বার্সার। ড্র হচ্ছিল। গোল আসছিল না। এই পরিস্থিতিতেই লা লিগার অন্যতম শক্তিশালী দল সেভিয়ার বিরুদ্ধে নেমেছিলেন আর্নেস্তো ভালভার্দের ছেলেরা। কিন্তু শুরুটা ভালো হয়নি। সেভিয়ার দুরন্ত গতির ফুটবলকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন পিকে ও অনেক দিন পর চোট সারিয়ে খেলতে নামা উমতিতি। ২২ মিনিটের মাথায় এই কাউন্টার অ্যাটাক থেকেই এগিয়ে যায় সেভিয়া। নিজেদের অর্ধে বল ছিনিয়ে নিয়ে প্রায় ৭৮ মিটারের স্প্রিন্ট টেনে নাভাসের উদ্দেশে বল বাড়িয়ে দেন বেন ইয়েডার। গোল করে সেভিয়াকে এগিয়ে দেন নাভাস। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরেই বাঁ'প্রান্ত ধরে র‍্যাকিটিচের ক্রসে চলন্ত বলেই বাঁ'পায়ের জোরালো ভলিতে গোল করে সমতা ফেরান মেসি। চলন্ত বলে মেসির ভলিতে এতটাই জোর ছিল যে সেভিয়া গোলকিপার টমাস ভাকলিক ডানদিকে ঝাঁপিয়েও তা বাঁচাতে পারেননি। মেসির এই গোল নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। তবে খেলার গতির বিপরীতে প্রথমার্ধেই আরেকবার এগিয়ে যায় সেভিয়া। ৪২ মিনিটের মাথায় ফিরতি বলে গোল করে সেভিয়াকে ফের এগিয়ে দেন মার্সেডো। দ্বিতীয়ার্ধে ফের দেখা গেল মেসি ম্যাজিক। ৬৭ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে মেসির উদ্দেশে বল বাড়ান ফরাসি ডেম্বেলে। সেই বল ধরে টপ বক্স থেকে ডান পায়ের ইনসুইংগারে গোল করে সমতা ফেরান এলএম টেন। ৭২ মিনিটের মাথায় মেসির শট অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। তবে তাঁর হ্যাটট্রিক থামাতে পারেনি সেভিয়া। ৮৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে সেভিয়া ডিফেন্ডারদের ভুলের সুযোগে আগুয়ান গোলকিপারের উপর দিয়ে চিপ করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লিও। https://twitter.com/KibetKigen_/status/1099551742675599360 অতিরিক্ত সময়ে গোল পান সুয়ারেজও। বেশ কিছুদিন ধরে অফ ফর্মে চলছেন বার্সার এই উরুগুয়ান স্ট্রাইকার। চেস্টে করে বল নামিয়ে তা সুয়ারেজের জন্য সাজিয়ে দেন মেসি। গোল করে ব্যবধান ৪-২ করেন এল পিস্তেলরো। কিন্তু সব ছাপিয়ে গিয়েছে চলন্ত বলে সাইড ভলিতে করা মেসির গোল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গোলের ভিডিও। অনেকেই বলছেন, এখনও প্রমাণ করছেন তিনি সর্বকালের সেরা ফুটবলার। এই জয়ের ফলে লা লিগার দৌড়ে অনেকটায় এগিয়ে গেল বার্সা। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা আটলেটিকো মাদ্রিদের থেকে ১০ ও রিয়েল মাদ্রিদের থেকে ১২ পয়েন্টে এগিয়ে আছেন মেসিরা। এ দিন মেসির ৫০ তম হ্যাটট্রিক হলো কেরিয়ারের। সেইসঙ্গে কেরিয়ারে ৬৫০ গোলও করলেন লিও। তারমধ্যে বার্সার জার্সিতে ৫৮৫ ও আর্জেন্টিনার জার্সিতে ৬৫ গোল করেছেন এলএম টেন। সেইসঙ্গে চলতি মরসুমে ২৫ গোল হয়ে গেল মেসির। সেভিয়ার বিরুদ্ধেও ২৮ গোল হয়ে গেল তাঁর। যা কোনও একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ফুটবলারের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। আরও পড়ুন https://thewall.in/news-entertainment-this-selfie-of-producer-shah-rukh-khan-and-employed-amitabh-bachchan/  

```