Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেসির বিরুদ্ধে শাস্তি ঘোষণা, নির্বাসনের সঙ্গে জরিমানাও

দ্য ওয়াল ব্যুরো: তাঁর অতি বড় সমর্থকও জানতেন শাস্তি পেতেই হবে। তবে তা ঠিক কতটা সে দিকেই নজর ছিল ফুটবল বিশ্বের। অবশেষে কোপা আমেরিকায় বিতর্কিত মন্তব্যের জেরে এক ম্যাচ নির্বাসন হল লিওনেল মেসির। সঙ্গে দেড় হাজার ডলার জরিমানা। লাতিন আমেরিকার ফুটব

মেসির বিরুদ্ধে শাস্তি ঘোষণা, নির্বাসনের সঙ্গে জরিমানাও

শেষ আপডেট: 24 July 2019 09:48

দ্য ওয়াল ব্যুরো: তাঁর অতি বড় সমর্থকও জানতেন শাস্তি পেতেই হবে। তবে তা ঠিক কতটা সে দিকেই নজর ছিল ফুটবল বিশ্বের। অবশেষে কোপা আমেরিকায় বিতর্কিত মন্তব্যের জেরে এক ম্যাচ নির্বাসন হল লিওনেল মেসির। সঙ্গে দেড় হাজার ডলার জরিমানা। লাতিন আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল-এর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের পর এই দিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে বার্সা মহাতারকা দেশের জার্সি গায়ে একটি ম্যাচ খেলতে পারবেন না। সেটা কোন ম্যাচ? আপাতত এ বছর আর্জেন্টাইন টিমের কোনও খেলা নেই। সামনের বছর শুরু হবে লাতিন দেশগুলির ২০২২-এর বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। তার প্রথম ম্যাচে জার্সি পাবেন না এলএম-১০। কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে সেমি ফাইনালে হারের পর, মেসি বলেছিলেন, “ব্রাজিলকে জেতাতেই কলকাঠি নেড়েছে কর্তৃপক্ষ।” পড়ে তা নিয়ে ক্ষমাও চান। কিন্তু তৃতীয় স্থানাধিকারের ম্যাচে চিলির বিরুদ্ধে লাল কার্ড দেখেন মেসি। ফের তোপ দেগে বলেন, “আমি সমালোচনা করেছিলাম বলেই এই লালকার্ড দেখানো হয়েছে।”

```