Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সৌরভের জন্মদিন, শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে বেহালা গিয়েছেন তিনি। এর আগে প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে কখনও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়

সৌরভের জন্মদিন, শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 8 July 2021 13:18

দ্য ওয়াল ব্যুরো: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে বেহালার বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে বেহালা গিয়েছেন তিনি। এর আগে প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতে কখনও যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ৪৯ বছরে পা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের 'মহারাজ'। জানা যাচ্ছে, সৌরভের স্বাস্থ্যের খোঁজখবর নিতেই এদিন তাঁর বাড়ি গিয়েছেন মুখ্যমন্ত্রী। ছিলেন টানা ৪৫ মিনিট। ঢোকার সময় মুখ্যমন্ত্রীর হাতে ছিল হলুদ পুষ্প স্তবক, সঙ্গে মিষ্টিও। এও শোনা যাচ্ছে, রাজ্য সরকার কীভাবে মহারাজকে কাজে লাগাতে পারে, তা জানতে চেয়েছেন মমতা। তবে কেউ কেউ এতে রাজনীতির গন্ধও পাচ্ছেন। ভোটের আগে জোর জল্পনা শুরু হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখাও করেছিলেন সৌরভ। সেসময় দিলীপ ঘোষের মতো গেরুয়া নেতারা প্রকাশ্যেই দলে আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতি থেকে দূরেই থাকেন 'দাদা'। সেই কারণেই কি এদিন ধন্যবাদ জানাতে বেহালা গেলেন মমতা? নাকি রাজনীতির অন্য অঙ্ক কাজ করছে এর পিছনে? প্রশ্ন উঠছে অনেক। মুখ্যমন্ত্রী যে সৌরভের বাড়ি যাবেন তা আগে জানা যায়নি। এদিন সকালে সাংবাদিকদের কাছেও কিছুই খোলসা করেননি সৌরভ। বলেছিলেন কোভিড আবহে জন্মদিনে আলাদা করে কোনও পরিকল্পনা নেই। সবটাই হবে 'ক্লোজড ডোর'। গত রাতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে দামী একটি মোবাইল ফোন উপহার পেয়েছন সৌরভ। তারপর বিকেলেই দেখা গেল স্বয়ং মুখ্যমন্ত্রী হাজির হয়েছেন তাঁর বাড়ি। এই প্রথম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়ির নাম মা চণ্ডী ভবন। পূর্ব বেহালা চৌরাস্তার বীরেন রায় রোডের এই বাড়িতেই ছোট থেকে হেসে খেলে বেড়ে উঠেছেন মহারাজ। এদিন জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই বাড়ির কাছে ভিড় করেছিলেন ভক্তরা। বাংলার সেরা আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়। নবদ্বীপ, কাটোয়া থেকেও আজকের দিনে ভক্তরা এসে থাকেন তাঁর বাড়িতে। তবে কোভিড পরিস্থিতিতে এবার সেসব হয়নি।

```