Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জেতালেন রাহুল, হায়দরাবাদকে হারিয়ে তিনে প্রীতির পঞ্জাব

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থেকেও দলকে জেতাতে পারেননি। কিন্তু এ দিন জিতিয়েই মাঠ ছাড়লেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটে ভর করেই সানরাইজার্স হায়দরাবাদের চ্যালেঞ্জ সামলালো পঞ্জাব। প্রথমে ভালো বোলিং ও তারপর রাহুল

জেতালেন রাহুল, হায়দরাবাদকে হারিয়ে তিনে প্রীতির পঞ্জাব

শেষ আপডেট: 8 April 2019 18:52

দ্য ওয়াল ব্যুরো: আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থেকেও দলকে জেতাতে পারেননি। কিন্তু এ দিন জিতিয়েই মাঠ ছাড়লেন লোকেশ রাহুল। তাঁর ব্যাটে ভর করেই সানরাইজার্স হায়দরাবাদের চ্যালেঞ্জ সামলালো পঞ্জাব। প্রথমে ভালো বোলিং ও তারপর রাহুল ও আগরওয়ালের ব্যাটিংয়ের জোরেই ঘরের মাঠে জয় পেল কিংস ইলেভেন পঞ্জাব। এ দিন প্রথমে ব্যাট করতে নেমে চেনা ছন্দে দেখা যায়নি হায়দরাবাদের দুই ওপেনার বেয়ারস্ট ও ওয়ার্নারকে। মাত্র ১ রান করে বেয়ারস্ট আউট হন। ওয়ার্নার টিকে থাকলেও সেই বিধ্বংসী মেজাজ দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ৬২ বলে ৭০ করে অপরাজিত থাকেন ওয়ার্নার। শেষদিকে দীপক হুডা তিন বলে ১৪ রান করে হায়দরাবাদের রান ১৫০তে নিয়ে যান। জবাবে ব্যাট করতে নেমে ১৬ করে আউট হয়ে যান গেইল। তারপর ম্যাচের হাল ধরেন লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। বুদ্ধি করে খেলতে থাকেন তাঁরা। রাতের দিকে শিশির পড়ায় বোলারদের বল গ্রিপ করতে অসুবিধা হচ্ছিল। তার পুরো সুবিধা নেন দুই ব্যাটসম্যান। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। ৫৫ করে আউট হয়ে যান আগরওয়াল। তারপর দু'ওভারের মধ্যে মিলার ও মনদীপ সিংয়েরও উইকেট পড়ে যায়। শেষ ওভারে দরকার ছিল ১১। কিন্তু এক বল বাকি থাকতেই সেই রান তুলে নেন রাহুল। ৫৩ বলে ৭১ করে অপরাজিত থাকেন তিনি। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে কলকাতা ও চেন্নাইয়ের পরেই উঠে এল পঞ্জাব। অন্যদিকে তিন থেকে চারে নেমে গেল হায়দরাবাদ।

```