Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ক্রুয়েফ! লড়াইয়ের নাম... স্বপ্নকে সত্যি করার নাম...টোটাল ফুটবলের নাম

অরিন্দম মুখোপাধ্যায় দুটো আলাদা স্টেডিয়াম। দুটো আলাদা দল। দুটো আলাদা দেশ। একটা টুর্নামেন্ট। সামঞ্জস্য বলতে ঐটুকুই চোখে পড়বে আপামর ফুটবল ভক্তদের৷ কিন্তু আজ, কিছু মানুষের বুকে এসব ছাড়িয়েও প্রতিধ্বনিত হবে একটা নাম। একটা আবেগ। একটা দর্শন। তারা দ

ক্রুয়েফ! লড়াইয়ের নাম... স্বপ্নকে সত্যি করার নাম...টোটাল ফুটবলের নাম

শেষ আপডেট: 17 April 2019 14:47

অরিন্দম মুখোপাধ্যায়

দুটো আলাদা স্টেডিয়াম। দুটো আলাদা দল। দুটো আলাদা দেশ। একটা টুর্নামেন্ট। সামঞ্জস্য বলতে ঐটুকুই চোখে পড়বে আপামর ফুটবল ভক্তদের৷ কিন্তু আজ, কিছু মানুষের বুকে এসব ছাড়িয়েও প্রতিধ্বনিত হবে একটা নাম। একটা আবেগ। একটা দর্শন। তারা দেখতে পাবে একটা ভালোবাসার মায়াজাল কেমনভাবে বিস্তৃতি লাভ করছে ক্যাম্প নৌ থেকে সুদূর তুরিনের পথে। বহুবছর পর আবার একই সরলরেখায় এনে দিচ্ছে দুটো দলকে। আর আকাশ যেন তার মেঘ দিয়ে তৈরি করছে একটা অবয়ব.. একটা দল যারা বার বার পরাজয়ের গ্লানি থেকে বেরিয়ে আসতে চাইছে ভীষণভাবে, আরও একটা দল যারা প্রতিদিন নতুনভাবে জন্ম নিচ্ছে। মনে পড়ছে Why Couldn’t' you beat a richer club? I have never seen a bag of money score a goal. প্রতিটা মুহূর্তে চোখে পড়ছে লড়াই। নিজেকে ছাপিয়ে যাওয়ার লড়াই। স্বপ্নকে ছুঁয়ে দেখার লড়াই।  একটা দল, অনেকদিন ধরে না পাওয়া স্বপ্নকে ছুঁতে চাইছে, চাইছে আরও একবার রাঙিয়ে তুলতে রূপকথার সাফল্যে কাতালুনিয়ার রাস্তা। আর, একটা দল যারা প্রতিদিন একটা করে নতুন রূপকথা লিখছে। শক্তি, সম্পদ, আর গৌরবের ইতিহাসের উপর আছড়ে ফেলছে আবেগ, ভালোবাসা আর সৌন্দর্যের সুনামী। উপন্যাসে ডুবে থাকা পৃথিবীকে বার বার মনে করিয়ে দিচ্ছে কবিতার কথা।  মনে পড়ছে  He preferred winning 6-5 to winning 1-0. কোথাও গিয়ে আবার যান্ত্রিকতার বিরুদ্ধে শিল্প জিতে যাচ্ছে। ইংল্যান্ড, ইতালির অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে একই দিনে। জীবন আর ফুটবল আবার মিলে যাচ্ছে যেন। আমস্টারডাম থেকে লা মাসিয়ার আকাশকে ঢেকে দিচ্ছে একটা আবেগ। পেঁজা পেঁজা মেঘের আড়াল থেকে গর্বে হেসে উঠছে একটা মুখ... ইতিহাস এসে  কড়া নাড়ছে দোড়গোড়ায়। ১৯৬৪ পেরিয়ে , ১৯৯১ হয়ে ২০১৯ তার সঙ্গে মিলে যাচ্ছে যেন। ১৯৭৪ এ জন্ম নেওয়া একটা স্বপ্নের বীজ বৃক্ষের রূপ নিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে৷ মনে পড়ছে। হতাশায় ডুবে যাওয়া একটা দল। দুটো দেশ। অস্তিত্বের লড়াই। টিকে থাকার লড়াই। ভন্ড আভিজাত্যকে দমানোর উদ্দেশ্যে লড়াই এক জাতির। লড়াই নিজেদের শ্রেষ্ঠত্বকে পুনরুদ্ধারের। লড়াই প্রতিনিয়ত যোগ্যতা থাকা সত্ত্বেও অবহেলিত, অপমানিত হওয়া প্রতিটা লাঞ্ছনার বিরুদ্ধে। লড়াই এক উত্থানের। এক স্বপ্নের। জন্ম এক রূপকথার। নিপীড়িত, অবহেলিত হতে থাকা একটা জাতির একটা ক্লাবকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। এক বর্বর শক্তির বিরুদ্ধে ভালোবাসার বেঁচে ওঠার গল্প। আর, আরও একটা দল। সমস্ত পৃথিবীর শক্তির আরাধনার সময় শিল্পকে ভালোবাসতে পারার সাহস। সমগ্র জগৎ থেকে আলাদা হওয়া সত্ত্বেও নিজেদের বিশ্বাসকে আঁকড়ে থাকার আস্থা। ম্যাজিকাল ফুটবল। টোটাল ফুটবল। আর, আর একটা মানুষ। বিজ্ঞান, গণিত, দর্শনকে মিলিয়ে দেওয়া একটা মানুষ। একটা স্বপ্ন। অনেক বড়ো স্বপ্ন। দুটো ছোট চারাকে বেড়ে উঠতে দেখার আশ্বাস। একটা স্বপ্নকে সত্যি হতে দেখার বাসনা। আর,  আর হলো ফুটবল। যে সমস্ত স্বপ্ন প্রতিদিন সত্যি হয়ে যায়, আমি তার নাম রাখি ক্রুয়েফ, জোহান ক্রুয়েফ...

```