Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন 'চাকদা এক্সপ্রেস'

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। বৃহস্পতিবার নিজের অবসরের কথা ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন। টি ২০ ফরম্যাটে ৬৮ টা ম্যাচ খেলে ৫৬ উইকেট নি

টি ২০ ক্রিকেট থেকে অবসর নিলেন 'চাকদা এক্সপ্রেস'

শেষ আপডেট: 23 August 2018 10:17

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফাস্ট বোলার ঝুলন গোস্বামী। বৃহস্পতিবার নিজের অবসরের কথা ঘোষণা করেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক ঝুলন। টি ২০ ফরম্যাটে ৬৮ টা ম্যাচ খেলে ৫৬ উইকেট নিয়েছেন ঝুলন। নিজের অবসরের সিদ্ধান্তে ঝুলন বলেন, টি ২০ হলো তরুণ প্রজন্মের খেলা। এই দ্রুতগতির ক্রিকেটের চাপ আর নিতে পারছেন না তিনি। তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য ওয়ান ডে ও টেস্ট ক্রিকেট খেলবেন ঝুলন। বিশ্বের দ্রুততম মহিলা বোলার ভারতের মহিলা ক্রিকেটারদের সব ধরণের সাহায্যের জন্য ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতের মহিলা দলকে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজে টি ২০ বিশ্বকাপের জন্য শুভেচ্ছাও জানান ঝুলন। বিসিসিআই ও ভারতীয় মহিলা দলের তরফে ঝুলনকে ধন্যবাদ জানানো হয়েছে। বাকি দুই ফরম্যাটেও যাতে ঝুলন আরও ভালো খেলতে পারেন সেইজন্য শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ২০০২ সালে আন্তর্জাতিক খেলা শুরু করেন বর্তমানে ৩৫ বছরের ঝুলন। ১৬৬ ওয়ান ডে খেলে তাঁর উইকেট সংখ্যা ২০০। তিনিই একমাত্র মহিলা ক্রিকেটার যাঁর একদিনের ক্রিকেটে ২০০ উইকেট রয়েছে।  

```