Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

এশিয়ান গেমসের পয়লা দিনে শুটিংয়ে ব্রোঞ্জ, সুশীলের হার

দ্য ওয়াল ব্যুরো: জাকার্তা এশিয়ান গেমসের প্রথম দিন মিশ্র ভাবে কাটল ভারতের জন্য। একদিকে যেমন শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমার জুটি। তেমনই অন্যদিকে কুস্তিতে শুরুতেই জোর ধাক্কা খেল ভারত। পদকের অন্যতম দাবিদার সুশীল কুমার প্রথম

এশিয়ান গেমসের পয়লা দিনে শুটিংয়ে ব্রোঞ্জ, সুশীলের হার

শেষ আপডেট: 19 August 2018 12:13

দ্য ওয়াল ব্যুরো: জাকার্তা এশিয়ান গেমসের প্রথম দিন মিশ্র ভাবে কাটল ভারতের জন্য। একদিকে যেমন শুটিংয়ে ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমার জুটি। তেমনই অন্যদিকে কুস্তিতে শুরুতেই জোর ধাক্কা খেল ভারত। পদকের অন্যতম দাবিদার সুশীল কুমার প্রথম রাউন্ডেই হেরে গেলেন। রবিরার ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন অপূর্বী চাণ্ডেলা ও রবি কুমারের জুটি৷ এটাই জাকার্তা এশিয়ান গেমসের আসরে ভারতের প্রথম পদক৷ ইভেন্টের ফাইনালে ভারতীয় জুটি স্কোর করেছে ৪২৯.৯ পয়েন্ট৷ এই ইভেন্টে সোনা জিতেছে চাইনিজ তাইপে, রুপোর পদক জয় চিনের৷ অন্যদিকে দু’বারের অলিম্পিক পদকজয়ী সুশীল কুমার খালি হাতেই এশিয়ান গেমস থেকে বিদায় নিলেন৷ ৭৪ কেজি বিভাগে  প্রতিদ্বন্দ্বী বাহারিনের অ্যাডাম বাতিরভের কাছে প্রথম বাউটে ৩-৫ ব্যবধানে হারেন সুশীল৷ যদিও পরে পদক জয়ের একটা আশা থাকলেও ভারতীয় কুস্তিগিরের ভাগ্য খোলেনি৷ রেপেচেজ রাউন্ডের মাধ্যমে ব্রোঞ্জ জয়ের সুযোগ পেতে পারতেন সুশীল৷ সেক্ষেত্রে অ্যাডাম বাতিরভকে ফাইনালে উঠতে হত৷ অ্যাডাম অবশ্য কোয়ার্টার ফাইনালেই তাঁর সফর শেষ করেছেন৷ ফলে সুশীল রেপেচেজের কোনও সুযোগ পাচ্ছেন না৷ [caption id="attachment_28638" align="aligncenter" width="1280"] বজরঙ্গ পুনিয়া [/caption] অন্যদিকে পদক নিশ্চিত থেকে আর মাত্র এক কদম দূরে রয়েছেন ভারতের আরেক কুস্তিগির বজরঙ্গ পুনিয়া৷ কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন বজরঙ্গ৷ কুস্তিতে অন্য বিভাগগুলির মধ্যে ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে অভিযান শেষ করলেন পবন কুমার৷ ৯৭ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হার মৌসম খাতরির৷

```