Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রায়ুডু-শঙ্করের পার্টনারশিপ, বিধ্বংসী হার্দিক, চাপে পড়েও 'ফাইটিং টোটাল' ভারতের

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনেও ফিরে এসেছিল হ্যামিলটনের ছায়া। ব্যাট করতে নেমে ফেরে বোল্টের সুইংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল ভারতীয় টপ অর্ডারকে। সঙ্গে দোসর ছিলেন ম্যাট হেনরি। ১৭ রানেই পড়ে যায় ৪ উইকেট। সেখান থেকে ২৫২ রানে গিয়ে শেষ হলো ভারতের ইনিংস।

রায়ুডু-শঙ্করের পার্টনারশিপ, বিধ্বংসী হার্দিক, চাপে পড়েও 'ফাইটিং টোটাল' ভারতের

শেষ আপডেট: 3 February 2019 06:21

দ্য ওয়াল ব্যুরো: ওয়েলিংটনেও ফিরে এসেছিল হ্যামিলটনের ছায়া। ব্যাট করতে নেমে ফেরে বোল্টের সুইংয়ের সামনে অসহায় দেখাচ্ছিল ভারতীয় টপ অর্ডারকে। সঙ্গে দোসর ছিলেন ম্যাট হেনরি। ১৭ রানেই পড়ে যায় ৪ উইকেট। সেখান থেকে ২৫২ রানে গিয়ে শেষ হলো ভারতের ইনিংস। সৌজন্যে ভারতের মিডল অর্ডার। রায়ুডু, বিজয় শঙ্কর, কেদার যাদব ও হার্দিক পান্ড্যর ব্যাটিংয়ে লড়াইয়ে ফিরল ভারত। এ দিন ওয়েলিংটনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরুতেই দুই কিউয়ি পেস বোলার ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে রোহিত ( ২ ), শিখর ধাওয়ান ( ৬ ), শুভমান গিল ( ৭ ) ও মহেন্দ্র সিং ধোনি ( ১ ) আউট হয়ে যান। মাত্র ১৭ রানে ভারতের ৪ উইকেট পড়ে যায়। ফের মনে হচ্ছিল, হয়তো ১০০'র মধ্যেই গুটিয়ে যাবে ভারত। তারপর খেলা ধরেন অম্বাতি রায়ুডু ও বিজয় শঙ্কর। রানের গতি কম থাকলেও উইকেট পড়েনি। ধীরে ধীরে একটা পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। ১০০'র গণ্ডি পার করেন দুই ব্যাটসম্যান। তারপরেই ব্যক্তিগত ৪৫ রানের মাথায় দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে যান বিজয় শঙ্কর। তারপর নামেন কেদার যাদব। অন্যদিকে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রায়ুডু। ফের দুজনে পার্টনারশিপ গড়েন। নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন রায়ুডু। কিন্তু মাত্র ১০ রান দূরে ৯০ রানের মাথায় হেনরির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রায়ুডু। ততক্ষণে ভারতের রান পৌঁছে গিয়েছে ১৯০ রানে। ৩৪ রান করে আউট হয়ে যান কেদার যাদবও। রায়ুডু আউট হলে মনে হচ্ছিল ২২০-২২৫ রান হবে ভারতের। কিন্তু তখনই ব্যাট হাতে নামলেন হার্দিক। ফের দেখা গেল তাঁর বিধ্বংসী রূপ। পাঁচটি ছক্কা মারলেন। তারমধ্যে স্পিনার টড অ্যাসলকে এক ওভারে পরপর ৩ বলে ৩টি ছক্কা মারেন এই অলরাউন্ডার। ২২ বলে ৪৫ করে জেমস নিশামের বলে আউট হন তিনি। ততক্ষণে ভারতের রান আড়াইশোর দোরগোড়ায়। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ২৫২ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হতে ম্যাট হেনরি ৪টি, বোল্ট ৩টি ও জেমস নিশাম ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৪৯ রানে ৩ উইকেট নিউজিল্যান্ডের। লড়াই চালাচ্ছেন শামি, ভুবনেশ্বর ও হার্দিক পান্ড্য।

আরও পড়ুন

https://thewall.in/2019/02/news-state-mamata-banerjee-says-rajeev-kumar-is-one-of-the-best-officers-in-the-world/

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```