Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

টেস্টেও ব্যাটিং ব্যর্থতা বিরাটদের, বৃষ্টি বাঁচিয়ে দিল প্রথম দিনে

দ্য ওয়াল ব্যুরো: চায়ের বিরতির পর বৃষ্টি নামতেই বেশ স্বস্তিতে দেখাল ভারতীয় দলকে। এদিনের মতো খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রথম দিনেই অলআউটের সম্ভাবনা থাকল না। কারণ ওয়ান ডে সিরিজের মতো টেস্ট সিরিজের শুরুতেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হল বিরাট বাহ

টেস্টেও ব্যাটিং ব্যর্থতা বিরাটদের, বৃষ্টি বাঁচিয়ে দিল প্রথম দিনে

শেষ আপডেট: 21 February 2020 06:37

দ্য ওয়াল ব্যুরো: চায়ের বিরতির পর বৃষ্টি নামতেই বেশ স্বস্তিতে দেখাল ভারতীয় দলকে। এদিনের মতো খেলা বন্ধ হয়ে যাওয়ায় প্রথম দিনেই অলআউটের সম্ভাবনা থাকল না। কারণ ওয়ান ডে সিরিজের মতো টেস্ট সিরিজের শুরুতেও ব্যাটিং ব্যর্থতায় ডুবতে হল বিরাট বাহিনীকে। টেস্টেও টস ভাগ্য সঙ্গ দিল না ভারতীয় অধিনায়ককে। টস জিতে ওয়েলিংটনের মেঘলা আবহাওয়ায় বল করার সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউয়ি পেসারদের সুইং সামলাতে হিমশিম খাচ্ছিলেন ভারতের দুই ওপেনার পৃথ্বী শ ও ময়ঙ্ক আগরওয়াল। টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ দেখাচ্ছিল না তাঁদের। ভারতকে প্রথম ধাক্কা দেন সাউদি। ১৬ রানের মাথায় পৃথ্বী শ'কে বোল্ড করেন তিনি। প্রস্তুতি ম্যাচে রান পাওয়া দুই ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারি এদিন রান করতে ব্যর্থ হন। ওয়ান ডে সিরিজের খারাপ ফর্ম টেস্টেও চলল বিরাট কোহলির। মাত্র ২ রান করে জেমিসনের বলে আউট হন তিনি। ময়ঙ্ক একদিকে ধরেছিলেন। কিন্তু ৩৪ রানের মাথায় তিনি আউট হতেই চাপে পড়ে যায় ভারত। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের ইনিংসকে ধরার চেষ্টা করেন বিরাটের ডেপুটি রাহাণে ও ঋদ্ধিমানের বদলে টিমে জায়গা পাওয়া ঋষভ পন্থ। চায়ের বিরতিতে বৃষ্টি নামা পর্যন্ত তাঁরা ছিলেন উইকেটে। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের রান ৫ উইকেটে ১২২। রাহাণে ৩৮ ও পন্থ ১০ করে ব্যাট করছেন। এখন দেখার দ্বিতীয় দিনে বাকি ব্যাটসম্যানরা ভারতের রানকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারেন কিনা।

```