Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

চিফ মেডিক্যাল অফিসার, আম্পায়ারদের জন্য গ্লাভস, ১৪ দিনের কোয়ারেন্টাইন ক্যাম্প- সহ একাধিক প্রস্তাব আইসিসির

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জন্য বিশ্বজুড়ে বন্ধ সব ধরনের খেলাধুলো। বন্ধ রয়েছে ক্রিকেটও। তবে এবার ধীরে ধীরে কিছু জায়গায় শুরু হচ্ছে খেলা। ক্রিকেট কবে থেকে শুরু হবে সে বিষয়ে অবশ্য এখনও কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। তার আগেই এই খেলা

চিফ মেডিক্যাল অফিসার, আম্পায়ারদের জন্য গ্লাভস, ১৪ দিনের কোয়ারেন্টাইন ক্যাম্প- সহ একাধিক প্রস্তাব আইসিসির

শেষ আপডেট: 23 May 2020 07:31

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের জন্য বিশ্বজুড়ে বন্ধ সব ধরনের খেলাধুলো। বন্ধ রয়েছে ক্রিকেটও। তবে এবার ধীরে ধীরে কিছু জায়গায় শুরু হচ্ছে খেলা। ক্রিকেট কবে থেকে শুরু হবে সে বিষয়ে অবশ্য এখনও কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি। তার আগেই এই খেলা সংক্রান্ত একাধিক নিয়মে বদল আনার প্রস্তাব দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। জানানো হয়েছে, এ বার থেকে ম্যাচে একজন করে চিফ মেডিক্যাল অফিসার রাখা হবে। তাঁর দায়িত্ব হবে সরকারের নিয়ম অনুযায়ী সবকিছু ঠিকভাবে মানা হচ্ছে কিনা সেদিকে নজর রাখা। সংক্রমণ মোকাবিলায় সব ধরনের সতর্কতা মেনে চলার দায়িত্ব থাকবে এই চিফ মেডিক্যাল অফিসারের উপর। দ্বিতীয় পরিবর্তন হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে, মাঠের মধ্যে আম্পায়ারদের গ্লাভস পরতে হবে। ওভারের মাঝে ক্রিকেটারদের জার্সি, তোয়ালে প্রভৃতি ধরতে হয় আম্পায়ারদের। সেই নিয়মেও বদল আনা হতে পারে। এছাড়া ম্যাচের মধ্যে বা পরে কেউ কারও সঙ্গে হাত মেলাবেন না, এমনকি মাঠের মধ্যে সবার সঙ্গে সবার যাতে অন্তত দেড় মিটার দূরত্ব রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিটি সিরিজ শুরুর আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন ক্যাম্পের প্রস্তাবও দিয়েছে আইসিসি। এই ক্যাম্প চলাকালীন ক্রিকেটারদের থার্মাল স্ক্রিনিং ও কোভিড ১৯ টেস্ট করা হবে। যে দেশে সিরিজ হবে, সেই দেশের ক্রিকেট প্রশাসনের এই দায়িত্ব থাকবে। এছাড়া বোলারদের জন্য বিশেষ চিন্তা ভাবনা করা হচ্ছে। যেহেতু ম্যাচে বোলারদের অনেক বেশি পরিশ্রম হয়, তাই স্কোয়াডে বেশি বোলার নিয়ে যাওয়া যাবে। এতে ঘুরিয়ে ফিরিয়ে তাঁদের খেলানো যেতে পারে। তাহলে একজনের উপর বেশি চাপ পড়বে না। এছাড়াও ওয়ান ডে ও টেস্ট সিরিজের আগে প্রস্তুতির জন্য সময় বেশি দেওয়ারও চিন্তা ভাবনা চলছে। ওয়ান ডে সিরিজের আগে অন্তত আট দিন ও টেস্ট সিরিজের আগে অন্তত ২০ দিনের প্রস্তুতির সময় দেওয়ার চিন্তা ভাবনা করছে আইসিসি। তবে সবটাই নির্ভর করছে আইসিসির সদস্যরা কবে থেকে তাদের দেশে ক্রিকেট শুরু করতে পারে তার উপর। আইসিসির তরফে সব দেশকে জানানো হয়েছে, তাদের দেশের অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আইসিসিকে দেওয়ার জন্য। তারপর এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন দেশে খেলা শুরু করা যেতে পারে ও কোন দেশে খেলা শুরু করতে দেরি হবে।

```