Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টি ২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত আজ, বাতিল হলেই আইপিএলের জন্য ঝাঁপাবে বিসিসিআই

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি ২০ বিশ্বকাপের ভাগ্য কী হবে তা নিয়ে সোমবার অর্থাৎ আজ বৈঠকে বসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, টি ২০ বিশ্বকাপ হবে, না বাতিল কর

টি ২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত আজ, বাতিল হলেই আইপিএলের জন্য ঝাঁপাবে বিসিসিআই

শেষ আপডেট: 20 July 2020 08:07

দ্য ওয়াল ব্যুরো: করোনা আবহে অক্টোবর- নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি ২০ বিশ্বকাপের ভাগ্য কী হবে তা নিয়ে সোমবার অর্থাৎ আজ বৈঠকে বসছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, টি ২০ বিশ্বকাপ হবে, না বাতিল করা হবে। এই মুহূর্তে যা খবর, তাতে বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। আর সেরকম হলেই সেপ্টেম্বর- অক্টোবর মাসে আইপিএল করার জন্য ঝাঁপাবে বিসিসিআই।  টি ২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা ১৮ অক্টোবর। অস্ট্রেলিয়াতে ১৫ নভেম্বর পর্যন্ত চলার কথা এই টুর্নামেন্ট। কিন্তু বিশ্বজুড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে এই টুর্নামেন্ট করতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। এই বিষয়ে আইসিসিকে নিজেদের বক্তব্য জানিয়েছে তারা। কয়েক দিন আগেই এশিয়া কাপ বাতিল হয়েছে। তারপরেই মনে করা হচ্ছে, টি ২০ বিশ্বকাপও বাতিল করার কথা জানাবে আইসিসি। এই নিয়ে সরকারি সিদ্ধান্ত হওয়ার কথা আজ। কারণ সব দেশের তরফেই যা বলা হয়েছে, তাতে এই সময় এত বড় একটা আইসিসি টুর্নামেন্ট করা খুব মুশকিল। তাই টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্তে এদিন সিলমোহর পড়তে পারে। আর তেমন হলে বিসিসিআইয়ের তরফে আইসিসির কাছে আবেদন করা হবে আইপিএল করার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতে এই টুর্নামেন্ট হওয়া প্রায় অসম্ভব। কারণ, প্রায় প্রতিদিনই সংক্রমণ রেকর্ড ছাড়াচ্ছে। আর তাই এই সময় অন্যান্য দেশের ক্রিকেটারদের ভারতে পাঠাতে সেই দেশের বোর্ড চাইবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই। শুক্রবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে আইপিএল নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আর সেখানেই নাকি মোটামুটি সবাই এটা স্বীকার করে নিয়েছেন যে এই পরিস্থিতিতে ভারতে টুর্নামেন্ট করা সম্ভব নয়। তাই বিদেশে যে আইপিএল হবে তা মোটামুটি নিশ্চিত। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং কাউন্সিল। অ্যাপেক্স কাউন্সিলের সিদ্ধান্তকে পাঠানো হবে গভর্নিং কাউন্সিলে। তারপরে সেখানে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কাতে আইপিএল অনুষ্ঠিত করলে খরচ কম হত। কিন্তু তারপরেও দুবাই সবার পছন্দ। কারণ সেপ্টেম্বর-অক্টোবরের যে সময়ে আইপিএল হওয়ার কথা, সেই সময় শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। পাশাপাশি দুবাইয়ে মাঠের কিছুটা দূরেই অনেকগুলি বড় হোটেল আছে। ফলে ফ্র্যাঞ্চাইজিদের থাকার সমস্যা হবে না। তাছাড়া ২০১৪ সালে লোকসভা ভোট হওয়ায় আইপিএলের একটা অংশ দুবাইয়ে করা হয়েছিল। তাই সেখানে টুর্নামেন্ট করার অভিজ্ঞতা আগেও রয়েছে। এছাড়া দুবাইয়ে কোয়ারেন্টাইনের নিয়মে কড়াকড়ি কিছুটা কম। ফলে ক্রিকেটারদের সুবিধা হবে। আর একটা কারণ হল টেলিভশন স্বত্ব। এই বাবদ বিসিসিআই একটা বড় টাকা রোজগার করে। শ্রীলঙ্কায় টুর্নামেন্ট হলে কিছুটা বেঁকে বসতে পারে ব্রডকাস্টার স্টার স্পোর্টস। তার থেকে দুবাইয়ে হলে তাদের খুব একটা আপত্তি থাকবে না। তাই সব মিলিয়ে দুবাইতেই আইপিএল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তবে সবটাই নির্ভর করছে, আইসিসির বৈঠকের উপর। তাই সেদিকেই তাকিয়ে রয়েছে বিসিসিআই।

```