Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

টি ২০ বিশ্বকাপ হতে পারে আগামী বছর, তার আগেই আইপিএলের সম্ভাবনা, আইসিসির বৈঠকে আলোচনা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের জেরে আপাতত বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টি ২০ বিশ্বকাপ কবে হবে তার নিশ্চয়তা নেই। এই বিষয়েই বৃহস্পতিবার বৈঠকে বসেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউ

টি ২০ বিশ্বকাপ হতে পারে আগামী বছর, তার আগেই আইপিএলের সম্ভাবনা, আইসিসির বৈঠকে আলোচনা

শেষ আপডেট: 23 April 2020 16:40

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের জেরে আপাতত বন্ধ রয়েছে সব ধরনের খেলাধুলো। ক্রিকেটও তার ব্যতিক্রম নয়। স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টি ২০ বিশ্বকাপ কবে হবে তার নিশ্চয়তা নেই। এই বিষয়েই বৃহস্পতিবার বৈঠকে বসেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। ১২ সদস্য দেশ ও ৩টি অ্যাসোসিয়েট দেশও হাজির ছিল এই বৈঠকে। পুরোটাই হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। জানা গিয়েছে, এই বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল টি ২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্ট হওয়ার কথা চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কবে এই টুর্নামেন্ট হতে পারে তা নিয়ে আটটি সম্ভাবনার কথা আলোচনা করা হয়। তা থেকে আপাতত তিনটি সম্ভাবনাকে বেছে রাখা হয়েছে। প্রথম সম্ভাবনা হল, সূচি অনুযায়ী অক্টোবর-নভেম্বরেই হোক বিশ্বকাপ। দ্বিতীয় সম্ভাবনা আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে এই বিশ্বকাপ করা যেতে পারে। তৃতীয় সম্ভাবনা হল ২০২২ সালে এই বিশ্বকাপ করা। এখনও পর্যন্ত আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে এই বিশ্বকাপ হওয়ার দিকেই পাল্লা ভারী সব দেশের। টি ২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে আইপিএলের জন্য সময় পাওয়া যাবে বলেও জানানো হয়েছে বিসিসিআইয়ের এক কর্তার তরফে। তিনি বলেন, যদি টি ২০ বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে সেপ্টেম্বর-অক্টোবর মাস পাওয়া যাবে। সেই সময় আইপিএল হতে পারে। তাহলে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সব দেশই আগ্রহী হবে এই টুর্নামেন্ট খেলতে।

আরও পড়ুন ভারতীয় ব্যাটসম্যানরা নিজের জন্য খেলতেন, পাকিস্তানিরা খেলতাম টিমের জন্য: ইনজামাম

আর একটি বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। তা হল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই বেশ কিছু সিরিজ ভেস্তে গেছে। ফলে সেই সব সিরিজে সব দেশের মধ্যে পয়েন্ট সমানভাবে ভাগ করা যায় কিনা সেই প্রশ্ন তুলেছিল আইসিসি। জানা গিয়েছে বিসিসিআইয়ের তরফে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, পুরো সূচিটাই পিছিয়ে দেওয়া হোক। টুর্নামেন্টের ফাইনাল ২০২১ সালের জুন মাস থেকে পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হোক। কিন্তু খেলেই পয়েন্টের ফয়সালা হওয়া উচিত। অবশ্য এ সবই সম্ভাবনা। কারণ এই মুহূর্তে বিশ্বে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। কবে এই ভাইরাসের প্রভাব কমে সব কিছু আবার স্বাভাবিক হবে তার ধারণা কোনও দেশের নেই। সব দেশের পরিস্থিতি আবার এক নয়। এই মুহূর্তে খেলা হলে বিভিন্ন দেশের মানুষের যাতায়াত বাড়বে। ফলে সমস্যা হতে পারে। তাই খেলা শুরু হলেও তা ফাঁকা স্টেডিয়ামে হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেই বিষয়েও আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে।

```