পাকিস্তানের সেমিভাগ্য নিউজিল্যান্ডের হাতে, ইংল্যান্ড জিতলেও কোন অঙ্কে শেষ চারে সরফরাজরা!
দ্য ওয়াল ব্যুরো: ভারত-ইংল্যান্ড ম্যাচে সীমান্তের ওপার থেকে এসেছিল সমর্থন। পাক সমর্থকদের আশা ছিল কোহলির দল ইংল্যান্ডকে হারিয়ে তাঁদের সেমিফাইনালের সুযোগ করে দেবেন। কিন্তু তা হয়নি। এ বার নিউজিল্যান্ডের হাতে রয়েছে পাকিস্তানের ভাগ্য। বুধবার চেস্
শেষ আপডেট: 3 July 2019 07:41
দ্য ওয়াল ব্যুরো: ভারত-ইংল্যান্ড ম্যাচে সীমান্তের ওপার থেকে এসেছিল সমর্থন। পাক সমর্থকদের আশা ছিল কোহলির দল ইংল্যান্ডকে হারিয়ে তাঁদের সেমিফাইনালের সুযোগ করে দেবেন। কিন্তু তা হয়নি। এ বার নিউজিল্যান্ডের হাতে রয়েছে পাকিস্তানের ভাগ্য। বুধবার চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড হারলে সেমিফাইনালের সুযোগ অনেকটাই বাড়বে সরফরাজদের। কিন্তু যদি ইংল্যান্ড যেতে। তাহলেও কি পাকিস্তানের সুযোগ আছে শেষ চারে যাওয়ার? আছে। তবে সেটা কঠিন অঙ্কে।
ভারতের হারের পর প্রাক্তন পাক অধিনায়ক তথা কোচ ওয়াকার ইউনিস যেমন কোহলিদের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনই নিজের হতাশার কথা জানিয়েছেন পাক কোচ মিকি আর্থারও। তিনি বলেছেন, "ভারত কীভাবে খেলবে, সেটা তো আমার হাতে নেই। কিন্তু আমি ভালো করে সে দিনের খেলার দিকে নজর রেখেছিলাম। ভারত যদি জিতত, তাহলে আমাদের সুযোগ বেড়ে যেত, কিন্তু তা হয়নি।" এ বার যে নিউজিল্যান্ডের উপর তাঁদের ভরসা, সেটাও স্বীকার করেছেন মিকি। তিনি বলেন, "এখন নিউজিল্যান্ডের হাতেই আমাদের সেমির দরজা খুলে দেওয়ার সুযোগ আছে। আশা করি সেটা হবে।"
এই মুহূর্তে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। বাকি দুটি স্পটের জন্য লড়াইয়ে আছে তিনটি দল। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ডের ৮ ম্যাচে ১১ পয়েন্ট। ইংল্যান্ডের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। পাকিস্তানের ৮ ম্যাচে ৯ পয়েন্ট।
| দল |
ম্যাচ |
জয় |
হার |
নো রেজাল্ট |
পয়েন্ট |
রানরেট |
| অস্ট্রেলিয়া |
৮ |
৭ |
১ |
০ |
১৪ |
+১.০০০ |
| ভারত |
৮ |
৬ |
১ |
১ |
১৩ |
+০.৮১১ |
| নিউজিউল্যান্ড |
৮ |
৫ |
২ |
১ |
১১ |
+০.৫৭২ |
| ইংল্যান্ড |
৮ |
৫ |
৩ |
০ |
১০ |
+১.০০০ |
| পাকিস্তান |
৮ |
৪ |
৩ |
১ |
৯ |
-০.৭৯২ |
| শ্রীলঙ্কা |
৮ |
৩ |
৩ |
২ |
৮ |
-০.৯৩৪ |
| বাংলাদেশ |
৮ |
৩ |
৪ |
১ |
৭ |
-০.১৯৫ |
| দক্ষিণ আফ্রিকা |
৮ |
২ |
৫ |
১ |
৫ |
-০.০৮০ |
| ওয়েস্ট ইন্ডিজ |
৮ |
১ |
৬ |
১ |
৩ |
-০.৩৩৫ |
| আফগানিস্তান |
৮ |
০ |
৮ |
০ |
০ |
-১.৪১৮ |
বুধবারের ম্যাচে নিউজিল্যান্ড জিতলে তারা পৌঁছে যাবে সেমিতে। আর তাহলে যদি পরের ম্যাচে বাংলাদেশকে পাকিস্তান হারাতে পারে, তাহলেই ইংল্যান্ডকে টপকে তারা পৌঁছে যাবে শেষ চারে। কিন্তু যদি ইংল্যান্ড যেতে সে ক্ষেত্রে তারা পৌঁছে যাবে সেমিতে। অন্যদিকে পাকিস্তান জিতলেও তাদের পয়েন্ট নিউজিল্যান্ডের সঙ্গে সমান হবে। সে ক্ষেত্রে নির্ভর করবে নেট রান রেট। এই মুহূর্তে এই রান রেটের হিসেবে পাকিস্তানের ( -০.৭৯২ ) থেকে অনেকটাই এগিয়ে আছে কিউয়িরা ( +০.৫৭২ )।
অর্থাৎ ইংল্যান্ড যদি যেতে, তাহলে তাদের বড় ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। তবেই সুযোগ থাকবে লিউজিল্যান্ডকে টপকানোর। তবে আগের ম্যাচে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড যা খেলেছে, তাতে এ দিনের ম্যাচে তারাই ফেভারিট। অবশ্য ২৪ ঘণ্টা আগে বাংলাদেশের খেলার পর পাকিস্তান যে তাদের সহজে হারাবে সে আশাও কিন্তু কমেছে পাক সমর্থকদের।